somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

সূরা বনী ইসরাঈল

১৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সূরা বণী ইসরাঈল আয়াত ৮২ 'তে আল্লাহপাক বলেছেন, আমি এ কুরআনের অবতরণ প্রক্রিয়ায় এমন সব বিষয় অবতীর্ণ করছি যা মুমিনদের জন্য নিরাময় ও রহমত এবং জালেমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। কুরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী মহানবী (সা.)'র মে'রাজ একটি সুনিশ্চিত ঘটনা। মাত্র এক রাতেই মহান আল্লাহ বিশ্ব নবীকে (সা.) মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসায় এবং সেখান থেকে আকাশ গুলোতে ভ্রমণ করিয়েছেন। সুবাহানাল্লাহ।

'বনী-ইসরাঈল' বা সূরা 'ইসরা' কুরআনের ১৭ তম সূরা।
এর আয়াত সংখ্যা ১১১ টি এবং এর রূকুর সংখ্যা ১২ টি। বনী-ইসরাঈল সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরা মুহাম্মাদ এর মেরাজের কথা, পিতা-মাতার ও আত্মীয়-স্বজনের হক, এতিমদের সম্পর্কে, ওয়াদা করার সম্পর্কে, নামায সম্পর্কে, রূহু সম্পর্কে বলা হয়েছে। বনী ইসরাঈল এই সূরার আলোচ্য বিষয় নয়। বরং এ নামটিও কুরআনের অধিকাংশ সূরার মতো প্রতীক হিসেবেই রাখা হয়েছে। সূরাটি মহানবী (সা.)-এর মক্কার জীবনের একেবারে শেষের দিকে অবতীর্ণ হয়েছে। সূরা বনী ইসরাঈল অনলাইনে পড়তে চাইলে এ সূরার দুটি নাম রয়েছে। উপমহাদেশে এটি সূরা 'বনি ইসরাঈল' নামে পরিচিত, তবে আরব বিশ্বে সূরাটি ‘আল ইসরা’ নামে সমধিক প্রসিদ্ধ।

সতর্ক করা হয়েছে মক্কা কাফেরদেরকে।
তাদেরকে বলা হয়েছে, বনী ইসরাঈল ও অন্য জাতিদের পরিণাম থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহর দেয়া যে অবকাশ খতম হবার সময় কাছে এসে গেছে তা শেষ হবার আগেই নিজেদেরকে সামলে নাও। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও কুরআনের মাধ্যমে যে দাওয়াত পেশ করা হচ্ছে তা গ্রহণ করো। অন্যথায় তোমাদের ধ্বংস করে দেয়া হবে এবং তোমাদের জায়গায় অন্য লোকদেরকে দুনিয়ায় আবাদ করা হবে। ‘রাসুলুল্লাহ (সা.)- এর অভ্যাস ছিল, প্রতি রাতে তিনি সুরা 'বনি ইসরাঈল' পাঠ করে ঘুমাতে যেতেন। বনি ইসরাঈল অর্থ ইসরাঈলের বংশধর। হজরত ইয়াকুব (আ.)-এর অন্য নাম ইসরাঈল।

সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন-
'নামায কায়েম কর সূর্য ঢলে পড়ার পর থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত এবং ফজরে কুরআন পড়ারও ব্যবস্থা কর, কারণ ফজরের কুরআন পাঠ পরিলক্ষিত হয়ে থাকে'। এ আয়াতে পাঁচ ওয়াক্ত নামাযের সময় সূচির প্রতি ইঙ্গিত করা হয়েছে। বলা হয়েছে- দুপুর থেকে জোহরের সময় শুরু হয় এবং সূর্যাস্ত পর্যন্ত আসরের নামাযের সময় থাকে।
সুরা নাহলে বলা হয়েছে যে কোরআন আল্লাহর প্রেরিত গ্রন্থ আর সুরা বনি ইসরাঈলে কোরআনময় সমাজ গঠনের রূপরেখা বর্ণনা করা হয়েছে। সুরা বনি ইসরাইলের ২ থেকে ৮ নম্বর আয়াতে বনি ইসরাইলের ঘটনাবহুল ইতিহাসের কিছু অংশ তুলে ধরা হয়েছে। ৪ নম্বর আয়াতের পর থেকে ইহুদিদের দু'টি দুর্নীতি ও বিদ্রোহের কথা উল্লেখ করা হয়েছে।


আগের পোষ্ট গুলোঃ
১। সূরা আল ফাতিহা
২। সূরা বাকারা
৩। সূরা আল ইমরান
৪। সূরা আন নিসা
৫। সূরা মায়েদা
৬। সুরা আন’য়াম
৭। সূরা আল আরাফ
৮। সূরা আনফাল
৯। সূরা আত-তাওবা
১০। সূরা ইউনুস
১১। সূরা হুদ
১২। সূরা ইউসুফ
১৩। সূরা রাদ
১৪। সূরা ইবরাহীম
১৫। সূরা হিজর
১৬। সূরা নাহল
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০১
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×