অক্ষর বিক্রেতা এখন মন্ত্রী। অভ্র`র সাম্রাজ্য বাঙালির হৃদয়ে


সালাম মানেই বর্ণমালায়
সবার সালাম "স"
রফিক মানেই বর্ণমালার
রক্তে রঙিন "র"।
জব্বার হলো মায়ের ভাষার
জন্য জীবন "জ"
বরকত হলো বর্ণমালার
বাহুর বলের "ব"।
এমনি করেই নামে নামে
কেনা সকল বর্ণ
রক্ত দিয়ে কেনা এ ধন
ক্ষুন্ন হীরা স্বর্ণ।
বাংলা ভাষায় কাঁদায় হাসায়
বর্ণে লেখা যত গান
বর্ণ তো নয় ওরা সবাই
আমার ভাইয়ের জ্যান্ত প্রাণ।
২০-০২-২০২২ বাকিটুকু পড়ুন
ভাইয়ের রক্তে পেলাম ভাষা
মায়ের ত্যাগে মুক্তি।
বোনের সম্ভ্রমে স্বাধীনতা এলো
বাংলা আমার শক্তি।
মনের কথা ইচ্ছে স্বাধীন
করবো বলে প্রকাশ।
বুকের তাজা রক্তে এলো
ফেব্রুয়ারীর ইতিহাস।
ভাই হারানো কষ্ট বুকে
ফুল সহযোগে গাই শোক গীতি।
নয়তো করুণা নয়তো দয়া
এ যে শ্রদ্ধা জানাবার রীতি।
একুশ আমার ভালোবাসা
ফেব্রুয়ারী অমর গান।
একুশ আমার... বাকিটুকু পড়ুন




পথে অদৃশ্য হওয়া পথিক
কোথায় তার ঠিকানা
চিনে রাখে ধূলো
হারিয়ে যায় তারাও।
নীরবে সন্যাস যাপন হৃদয়ে
নির্জীব সময় চলে তার মত
আমি ধরতে পারিনি
না চাওয়া অতীত।
তোমার গ্রীষ্মের দাবদাহে
আমার আকাশ মেঘলা বলে
তুমি হিংসে করো
বৃষ্টি হবে খুব ভেবে ।
শরতের আলোয় আমি দেখি
পথ হয়ে গেছে সমুদ্র একটা ।
।।
হঠাত কোন এক সকালে
শিশু তুমি কোমল হৃদয়ে বলে... বাকিটুকু পড়ুন





যুদ্ধাবস্থা ও দ্রব্য মূল্য বৃদ্ধি.....
আমি অনেক যুদ্ধকালীন/ যুদ্ধের পটভূমি নিয়ে বিশ্ববিখ্যাত মুভি দেখেছি। যেমনঃ টু ওমেন, শিন্ডলার'স লিস্ট, দাস বুট, ডানকার্ক, দ্য গ্রেট এসকেইপ, কাম এন্ড সি, দ্য ইমিটেশন গেম, ক্যাসাব্লাঙ্কা, জোজো র্যাবিট, ডার্টি ডজন ইত্যাদি।
যুদ্ধের পটভূমিতে বাংলাদেশে যেসব সিনেমা নির্মিত হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্যঃ ওরা এগারো জন,... বাকিটুকু পড়ুন
এসেছে এসেছে অমর একুশে সোনার বাংলায় ,
ফুলে ফুলে ভরে ওঠেছে যেন তাই
আজিকার প্রকৃতি আপন মহিমায়।
এসেছে অমর একুশে
রক্তকরবী পলাশ শিমুল তাই ফুটেছে
কাননে ফুটেছে রক্ত গোলাপ,
জেগে আছে তাই সারা রাতে
সন্তান হারা জন্মভূমি আমার।
এসেছে এসেছে অমর একুশে
পবিত্র শহীদ মিনার তাই ভরে গেছে ফুলে
সে যেন আরেক বসন্ত—... বাকিটুকু পড়ুন

