somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

বাড়িওয়ালির অশরীরি মেয়ে - ( ৫ম পর্ব- ৬ষ্ঠ পর্ব )

লিখেছেন শ।মসীর, ১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪০



৫ম পর্ব


সারাদিন অফিসে কোন কাজেই মন বসাতে পারেনি শানু । মাথার ভেতর খালি ঘুরছে গতরাতের ঘটনা । সে নিশ্চিত ছাদের কোনার লেবু গাছের পাশে সে সাদা শাড়ি পড়া একটা মেয়েকে দেখেছে । কিন্তু তার সাথের দুই বন্ধুর কেউ দেখেনি উল্টা হাসাহাসি করেছে ব্যাপারটা নিয়ে, তাই তার মন থেকেও... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৫৫ বার পঠিত     like!

চলুন, নতুন ব্লগারদের আমন্ত্রণ জানাই - একটা সাধারণ ধারণা, ছোট্ট প্রচেষ্টা

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৫



সামহোয়্যারইন ব্লগ, বাংলা ভাষার প্রথম ব্লগ, যা ২০০৫ সালের ১৫ ডিসেম্বরে যাত্রা শুরু করে। আমি ২০০৮ সালের মাঝামাঝি সময়ে এই ব্লগে যোগ দিই। যদিও আমি তার অনেক আগে থেকেই লেখালেখি করি, কিন্তু এই ব্লগ আমার জন্য সাহিত্যের এক নতুন দুয়ার খুলে দেয়। আমার লেখালেখি আরো গতিময়তা পায়। আমার লেখালেখি... বাকিটুকু পড়ুন

৭৫ টি মন্তব্য      ৮৫৬ বার পঠিত     ১৬ like!

কাকা ও শেষ বিদায় স্টোর

লিখেছেন নবম অধ্যায়, ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩০


হঠাৎ থমকে
একি দোকানের নাম?
কাকা আপনি এখানে?
কোনো উত্তর নেই-
নিরবে মুখের দিকে তাকিয়ে
উত্তরের আশায় দাড়িয়েছিলাম পাশটায়।

অনেক কিছু কেনা হচ্ছে
সাদা কাপড়! দেখলে যে আমায় ভয় করে।
এটা নিও না কো কাকা,
তবুও নিলে
আমার কথা শুনচছো না তুমি?
না কি এখনো আমার উপর রাগ কমেনি?
একি কাকা তুমি আতোর নিচ্ছো?
বাসায় আছে তোহ;
তাও নিলে?
সাথে এগুলো কি নিচ্ছো?
কাকার... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২১৯ বার পঠিত     like!

পাগল-ছাগল ও বাবা সমাচার

লিখেছেন বিএম বরকতউল্লাহ, ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৪


গাছের আগায় ছাগল দেখে পাগল হাসে ফিক্
ছড়িয়ে গেলো এই ঘটনা গাঁয়ের চতুর্দিক।
আসছে মানুষ হনহনিয়ে বলছে হ্যারে হ্যারে
যাবে কোথায় অবুজ ছাগল সবুজ মাটি ছেড়ে!
হঠাৎ ছাগল লাফিয়ে পড়ে এলো যখন তেড়ে
পাগল ছাড়া আর সকলে পালায় গতর ঝেড়ে!



ব্যাটা তুই একটুখানি দাঁড়া
ভুল করে গামছা খালই রেখে এলাম ঘরে
এই সুযোগে ‌বাবা' হলো ছেলে
রশি ধরে... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১১৯ বার পঠিত     like!

'সৌমিত্র চট্টোপাধ্যায়' এর মৃত্যুতে সাধারণ মানুষ যা ভাবছেন

লিখেছেন রাজীব নুর, ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:২৪



১। করোনা কেড়ে নিলে আরেক মহীরূহকে। জীবনের অমোঘ নিয়মে হয়তো বিদায় নিতেই হতো এক সময়। কিন্তু জীবনের এই শেষ কটা দিন করোনা ভাইরাসের থাবায় কাটাতে হলো হাসপাতালে। আজ দুপুরের আগে ছেড়ে গেলেন এই পৃথিবীর মায়া, কলকাতার বেলভিউ হাসপাতালে।

২। দীর্ঘ ৬০ বছর ধারাবাহিকভাবে অভিনয় করে যাওয়া, এ তো... বাকিটুকু পড়ুন

২৮ টি মন্তব্য      ৫১০ বার পঠিত     like!

আমি একজন কচ্ছপ ব্লগার(!)

লিখেছেন ফয়সাল রকি, ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪০



আমার একটা ফেসবুক একাউন্ট ছিল।
সেখানে নিয়মিত পোস্ট দিতাম, অন্যদের কমেন্ট করতাম। তারপর একসময় অন্যদের কমেন্ট করতে বিরক্ত লাগা শুরু করলো। কমেন্ট করা থেকে বিরত থাকলাম। আমার পোষ্টে অন্যেরা কমেন্ট করতো সেগুলোর নিয়মিত উত্তর দিতাম। লাইক রিয়েক্ট দিতাম। পরে সেগুলোর উত্তর দেয়া বন্ধ করে দিলাম। যেমন, হয়তো একটা প্রকৃতির ছবি... বাকিটুকু পড়ুন

৫৪ টি মন্তব্য      ৪৮০ বার পঠিত     like!

শেষ...

লিখেছেন মাস্টারদা, ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৩৫




সংসার সীমান্তের কাঁটাতারে জিতে
ত্রিভুবন পারের বাসিন্দা অপু আজ
মালা গলে দেয়ালের আরশিতে..
সোয়াতি-শান্ত-সোরাই-সৌমিতে।

হয়েছে অবসান
লড়াইয়ের ঘ্রাণ
মজ্জা মেজে ফেরে শোকের বাতাস,
চঞ্চলের আয়োজন
দু'দিনের যাপন
পথের পাশে পড়ে পোড়া-মাড়া-ঘাস।

অন‍্যের দুঃখে হাসি
তবুও__'সুখে ভালোবাসি!'
নেই যেন মাের কোনো জম,
ব‍্যথিতের ব‍্যথায় যে প্রাণ
জীব-জড়ে জেনো তারি শুধু গান
তবেই হবে সুখি, দম প্রতি দম।। বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     like!

সামিয়ার ৩টি (পড়তে ভাললাগবে না) কবিতা

লিখেছেন সামিয়া, ১৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৫১



এই জনম

আমি তো অত ভাবি না আর
কথায় কথায় কষ্ট নেই না মনে,
এখন তো রং চিনি
চেহারার
লাল নীল হালকা বেগুনী,
ভালো বলে যা কিছু আছে
তা আসলে অর্থের দখলে।

এখন তো সব জানি
জ্ঞান বিজ্ঞানের সূত্র মতে
নিঃস্বার্থ কিছু নাই আর
সব যাদুর ভেলকি।
সেই ভেলকি দিয়া
সমস্তই ক্ষমতা
তাদের
তামাম দুনিয়া।
এখন শক্ত হাতে
কলিজাটারে নিরাপদে
আকড়ে রাখাই
অনেক ব্যয়বহুল
সূর্যের তাপে ওটা পুড়তেছে রোজ।

শেষ... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ৬২৭ বার পঠিত     like!

হাইকুঃ এক এক করে (অনুবাদিত)

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:২০

অনুবাদিত হাইকুঃ এক এক করে

এক এক করে ওরা চলে যায়
আমার সবগুলো চড়ুই উড়ে যায়
আমার আকাশ নিঃসঙ্গ পড়ে রয়!

মূলঃ Susan Williams
অনুবাদঃ খায়রুল আহসান

কবি পরিচিতিঃ কবি Susan Williams একজন আমেরিকান সৌখিন কবি। তিনি ওয়াশিংটনের রিচল্যান্ডে বসবাস করেন।

মূল কবিতাটি (হাইকু) নিম্নে দেয়া হলোঃ

One by one

one by one they leave
all my sparrows fly away
lonely... বাকিটুকু পড়ুন

৫১ টি মন্তব্য      ৪৪৮ বার পঠিত     ১৪ like!

চলে গেলেন সৌমিত্র চট্টোপধ্যায়

লিখেছেন শাহ আজিজ, ১৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:১৯



বেশ কদিন লাইফ সাপোর্টে কাটিয়ে সবার আশা প্রত্যাশা দুমড়ে মুচড়ে সৌমিত্র চলে গেলেন অজানায় ।

একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। অভিনেতা হিসেবে তিনি কিংবদন্তি, তবে আবৃত্তি শিল্পি হিসেবেও তাঁর নাম অত্যন্ত সম্ভ্রমের সাথেই উচ্চারিত হয়। তিনি কবি এবং অনুবাদকও। সৌমিত্র চট্টোপাধ্যায় বিখ্যাত চলচ্চিত্র... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ২০৭ বার পঠিত     like!

ট্রাম্প কি মার্কিন জনগন ও বিশ্ব গণতন্ত্রের জন্য হুমকি হিসাবে আর্বিভূত হচছেন ? (আমেরিকার নির্বাচন পরবর্তী ফলোআপ পোস্ট -...

লিখেছেন মোহামমদ কামরুজজামান, ১৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:১৭



যুক্তরাষ্ট্রের সদ্যসমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনও মেনে নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তিনি এখনোও হারেননি। ভোট পুনঃগণনা হলে তিনি বিজয়ী হবেন। পাশাপাশি, বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট গণনা নিয়ে একের পর এক মামলা দায়ের করে চলেছেন। অবশ্য বিশেষজ্ঞদের মতে, এসব মামলা নির্বাচনের ফল পাল্টাতে পারবে না।

তবে এমনটাও শোনা যাচ্ছে যে,... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ২৮৩ বার পঠিত     like!

আমাদের শাহেদ জামাল (একুশ)

লিখেছেন রাজীব নুর, ১৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:২৪



শাহেদ জামালের মেজাজ প্রচন্ড খারাপ।
মেজাজ এতটাই খারাপ যে, এখন সে নিজের বাপকেও তুই করে বলে ফেলতে পারে। মেজাজ খারাপ হওয়ার যুক্তি সংগত কারন আছে। একজন মানুষের দিনের পর দিন ঘুম ঠিকভাবে না হলে মেজাজ খারাপ হবেই। সারারাত শাহেদ জামালের ঘুম আসে না। সে রাত এগারোটা-বারোটায় বিছানায় গিয়ে দেখেছে... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৪৬ বার পঠিত     like!

——— পথে চলতে চলতে ———

লিখেছেন ওমেরা, ১৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪১




১: প্রকৃতির নিয়মে দিন অনেক ছোট এখন । মাগরিবের নামাজ এখন সারে তিনটায় , ছয়টা সাতটায় অনেক রাত। অবশ্য স্কুল কলেজ, অফিস আদালত সময় ধরেই চলে, তাই সকালে অন্ধাকারই ঘর থেকে বের হয়ে আবার অন্ধকারেই ঘরে ফিরে।সুইডেনের এই সময়ের ওয়েদার খুবই বাজে, না আছে সূর্য আর না স্নো... বাকিটুকু পড়ুন

৫১ টি মন্তব্য      ৬৮৫ বার পঠিত     ১৮ like!

অমোছনীয়া

লিখেছেন কালো যাদুকর, ১৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৫

মাঝে মাঝে ভাবি - তুমি কেমন আছ?
এটা কি অন্যায় ,
জেনে শুনে প্রতিদিন পাপ করি তোমাকে ভেবে?

মাঝে মাঝে ভাবি ছোট্ট প্রজাপতি হব ৷
উড়ে যাব ষোল শত মাইল দুরে তোমার জানালায়,
অক্ষিপুঞ্জ দিয়ে নিরবে মিটাবো অদেখার প্রতিক্ষা,
কেউ বাঁধা দেবে না সামান্য রঙীন প্রজাপতিকে,
আচ্ছা এটাও কি অন্যায় হবে?

মাঝে মাঝে ভাবি আয়না হব ৷
তোমার দেয়ালে... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৭৩ বার পঠিত     like!

জীবন পাল্টে দিতে কুরআনের এই একটি আয়াতই যথেষ্ট

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৪

ছবিঃ অন্তর্জাল।

জীবন পাল্টে দিতে কুরআনের এই একটি আয়াতই যথেষ্ট

শাইখ সুলাইমান আল জিলানি। একজন বিখ্যাত আরবি সাহিত্যিক। তিনি একটি চমৎকার ঘটনা বলেছেন। তার বর্ণনা করা ঘটনাটি হৃদয়ে দাগ কাটার মত। শিক্ষণীয় তো বটেই। চলুন, তার মুখেই শুনি সেই ঘটনা। তিনি বলেন, 'একবার আমি সফরে বের হলাম। গাড়িতে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৫৪৩ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য