কবিতা
প্রিয়সব ভুল
রাতের আঁধার তোমাকে চেনেনা
না চেনে দিনের আলো,
তোমাকে চেনেনা চিরচেনা আমি
না চেনাই ঢের ভাল।
চিনতে চেয়েও হয়নি চেনা
দু'চোখের মাঝের দূর,
শুধুই চিনেছে রাতের জোনাকি
চিনেছে কুয়াশা ভোর।
সময়ের স্রোত গিলেছে স্মৃতি
কিংশুক নাভীমূল,
নিঃশ্বাস আঁচে লিখে রেখ নাম
প্রিয়সব প্রাপ্তির ভুল।
১৩/৯/২০১৯
যুক্তরাজ্য। বাকিটুকু পড়ুন








