somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের ও ধৈর্যের উপদেশ দেয়।

সূরাঃ ৫১ যারিয়াত, ৫৬ নং আয়াতের অনুবাদ-
৫৬। আমি জিন ও মানুষকে এ জন্য সৃষ্টি করেছি যে,... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০ বার পঠিত     like!

যুক্তির সীলমোহর বনাম অপযুক্তির গোঁয়ার্তুমি

লিখেছেন হাসান মাহবুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৩১


আমার জীবনে কখনও এমন কিছু ঘটে নি, যা ব্যাখ্যা করা যায় না। ছোটবেলায় নানারকম কুসংস্কার এবং অপযুক্তি দিয়ে নাকাল হলেও, বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে এসবকে বিতাড়িত করেছি। আর এই পথচলায় নানাজনের বিরুদ্ধতার সম্মুখীন হতে হয়েছে। তারা তাদের পছন্দমতো বিজ্ঞানকে বেছে নেন, আর কিছু ছেড়ে দেন “অনেক কিছু ব্যাখ্যা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৬ বার পঠিত     like!

এলগরিদমের দুনিয়ায় ব্লগে লেখালিখি

লিখেছেন সালমান মাহফুজ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৮


ফেসবুক দিন দিন লেখালিখি কিংবা সাহিত্যচর্চার একটা অনুপযুক্ত প্ল্যাটফর্ম হয়ে উঠছে । ভাষা কিংবা বানানব্যবস্থার যে বিকৃতি লক্ষিত হয়, তা দেখেই কিছুটা টের পাওয়া যায় । ভাষাকে সে এমনভাবে সীমাবদ্ধ করে দিচ্ছে, আপনি চাইলেও আপনার পছন্দের শব্দটা সেখানে বসাতে পারছেন না । ভাষার নিয়ন্ত্রণেই সে থেমে থাকে না... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩৯ বার পঠিত     like!

যে জীবনটা আমাকে ছাড়তে চায় না

লিখেছেন চারাগাছ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭




সন্ধ্যায় পিকুর কফির দোকানে বসেছিলাম।
কিছুক্ষণ আগেই একটা ট্রেন চলে গেছে। প্ল্যাটফর্ম মোটামুটি ফাঁকা। স্থানীয় কয়েকজন আড্ডাবাজ ছাড়া তেমন কেউ নেই। কেউ চা খাচ্ছে, কেউ কফি, কেউ ক্যারামবোর্ড খেলছে। ট্রেন চলে যাওয়ার পর স্টেশনগুলোকে আমার সবসময় একটু বিষণ্ণ লাগে। যেন অনেকগুলো মানুষকে একসাথে কোথাও পাঠিয়ে দিয়ে স্টেশন নিজে চুপ করে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৫ বার পঠিত     like!

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য মন্ত্রণালয় আছে, সংস্কৃতি মন্ত্রণালয় আছে। এখন বুঝলাম, ব্লগ অঙ্গনেও সম্ভবত বালছাল মন্ত্রণালয় আছে - আর তার অনানুষ্ঠানিক মন্ত্রী স্বয়ং রাজীব... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৮১ বার পঠিত     like!

দিনশেষে আমরা তো একটু শান্তিতেই বাঁচতে চাই

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩২


মানুষের জীবনের নিরাপত্তা আসলে কিসে? বড় বড় বিল্ডিংয়ে, নাকি বিপদের সময় কেউ একজন পরম নির্ভরতায় হাত বাড়িয়ে দেবে সেই ভরসায়?

আজ সকালে খবরটা পড়লাম। আমাদের বরিশালের লেবুখালীতে যে সেনানিবাস আছে, সেটাকে আরও অনেক বড় করা হচ্ছে। এক হাজার একশ তিপ্পান্ন কোটি টাকার প্রজেক্ট। বেশ বড় অংক!

আমাদের এই দক্ষিণাঞ্চল এমনিতেই নদীমাতৃক।... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৬ বার পঠিত     like!

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত শেরটি শোনান -

"জাহিদ শরাব পিনে দে মসজিদ মে ব্যায়ঠ কর,
ইয়া ওহ জাগা বাতা দে যাঁহা খুদা নেহি।"


ভাবানুবাদ -
(খোদার ঘরে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৫৭ বার পঠিত     like!

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে না‌-পেলেও, মন যাকে ছুঁয়ে থাকে। কোনো কারণই তাকে বিচ্ছিন্ন করতে পারে না। অবহেলা, অবজ্ঞা, অপমানেও‌ তার আসন টলায় সাধ্য কী!... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৩৪ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে খুব গোপনে, যেখানে আলোয় আলোয়
ভরে যায় আমার অন্ধকার আলয়।

তুমি ছিলে আমার সেই নি:শ্বাস যেখানে লুকানো থাকে নীরব
এক প্রার্থনা,যেখানে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৫৩ বার পঠিত     like!

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ সহজ করতে তারা এই সিদ্ধান্ত নেয়। ১৮৫০ সালের মধ্যে ইংরেজি ও উর্দুকে ব্রিটিশ ভারতের সরকারি কাজের অন্যতম ভাষা হিসেবে আনুষ্ঠানিকভাবে... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ৩৮৪ বার পঠিত     like!

দুঃখের মোহনায় থাকি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২০


বৃষ্টির গায়ে কেনো অস্থির হয়, ‍বুঝি না;
মেঘ তো কালো রঙের বাঁশের বাঁশি-
সুরে ভাসায় পুড়ে বজ্রপাতের দেহ সুখ
তবু বৃষ্টি ভেজা ভোর কিন্তু স্বপ্নদৌড়!
সূর্য আলোয় ভুলিয়ে যাই স্পর্শ স্মৃতি-
বৃষ্টি তুমি ভাঙ্গাটিনের চালে শব্দ ফাল্গুন
শরতের সাদা কাশফুলের গুপ্ত মিছিল
আমাকে সাহসী করে তুলে বিরহের আগুন
যাহা দেখতে পাওনা ছাই কিংবা সাদাধূলি
তবু সুখ কিংবা দুঃখের মোহনায়... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২০ বার পঠিত     like!

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর ভালোর জন্য পরামর্শ দিয়েছেন। আসলে সামুর কিছুই হয়নি। সামুতে ব্লগার কম এর কারণ সামুতে যারা দায়িত্বে আছেন বা ছিলেন তারা... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৮১ বার পঠিত     like!

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে যায়
যেন শব্দ মানেই সত্য
যেন অভিধান মানেই চূড়ান্ত অর্থ।

কিন্তু একবার একটু থামুন
শব্দের শরীরে কান পাতেন
তার পুরোনো অর্থের দরজা খুলে... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১০২ বার পঠিত     like!

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি হাসপাতালে চাকরি করে, সরকারি বেতন ভাতা সহ সকল সুযোগ সুবিধা নিয়ে যেই সকল ডাক্তার সরকারি হাসপাতালে সেবা দিতে অক্ষম! -... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৯৪ বার পঠিত     like!

তবুও আমি পাখি হব

লিখেছেন সালমান মাহফুজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:০৮

যদি কোনোদিন মাটি আমার পদাঘাত আর না মানে
যদি বুঝে যাই বিদ্রোহের আঁচ অনুমানে
তবেই আমি পাখি হব, উড়ে যাব
পাখায় নিয়ে জীবনভর
বিষাদগ্রস্ত স্মৃতির জ্বর
আমি উড়ে যাব, যদি কোনোদিন রাগে কিংবা অভিমানে
পদতল থেকে সরে দাঁড়ায় মাটি
তবেই আমি পাখি হব ।

আমি জানি আকাশ আমাকে নিবে না
আলতো করে হলেও বাতাস আমাকে ছোঁবে না
দুই বাহু প্রসারিত... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪০ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য