তাহাদের কাছে

অতঃপর, আবার ফিরে এলাম সেই চেনা পথ ধরে।
যেখানে তোমার নূপুর নিক্কণ হৃদয় মন্দিরে
পাগলা ঘণ্টা বাজিয়েছিল।
যেখানে মেঘ আবিরের মাখামাখিতে রাঙিয়েছিল
নীল আকাশের ক্যানভাস।
যাদের ছুঁয়ে প্রতিজ্ঞার বাণী ছুঁড়েছিলাম উর্ধপানে,
তাদের কাছে জিজ্ঞাসার লাগি ফিরে এলাম সন্তর্পণে।
রমনার খোলা প্রান্তর বয়ে যাওয়া বাতাসের শপথ নিয়ে
ছেলে খেলার বেলায় ফিরে এলাম।
ফিরে এলাম আমাদের উত্তাপে বিবর্ণ হওয়া ঘাস... বাকিটুকু পড়ুন










