somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

"বাংলাদেশে মাত্র বারো লক্ষ মানুষ ট্যাক্স দেয়" - কথাটি কতটুকু সত্য?

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:৩৮

গতকালের পোস্টে বলছিলাম যে এদেশের প্রতিটা নাগরিক যেহেতু ট্যাক্স দেয়, সেহেতু সরকারের প্রতিটা কর্মকান্ডের উপর প্রশ্ন করার অধিকার তাঁর আছে। কথাটি কেবল আমাদের বাংলাদেশের জন্যই না, বিশ্বের প্রতিটা সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রের জন্যই প্রযোজ্য। হ্যা, আমাদের দেশে গণতন্ত্রের চর্চা কতখানি হয়, সেটা নিয়ে তর্ক করতে পারেন। ফ্রীডম অফ স্পিচের অস্তিত্ব কতটুকু... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৩৭১ বার পঠিত     like!

সামুর ১৫ তম বর্ষপূর্তি!!!

লিখেছেন রাজীব নুর, ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪১



১৫ বছর অনেক লম্বা সময়!
নিজের চোখেই দেখেছি- বহু ব্লগ এবং ব্লগার এত লম্বা সময় টিকে থাকতে পারে নি। যদিও তারা একসময় আস্ফালন করেছিলো খুব। সামু ঠিকই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সামুর উপর বহুবার অনেক ঝড় এসেছে। সেই সব ঝড় মোকাবেলা করে সামু টিকে আছে। এটা সামুর... বাকিটুকু পড়ুন

৩৪ টি মন্তব্য      ৩৫১ বার পঠিত     like!

৭১ এ বুদ্ধিজীবি হত্যাকান্ড ও একজন রাও ফরমান আলি

লিখেছেন স্থিতধী, ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৭

“ফরমান আলী দেখেছেন এবং দেখে দুঃখ পেয়েছেন যে পূর্ব পাকিস্তানের মানুষ ধর্মীয় আচরণ করে ঠিকই, কিন্তু রাজনীতির ব্যাপারে তাঁরা সেকুলার । সংস্কৃতিতে ভাষার গুরুত্ব বিষয়ে তিনি সচেতন ; তবে শহীদের মাজারে মিলাদ, মোনাজাত এসব না করে হিন্দুরীতিতে ‘ ফুল দিয়ে পূজা করা’ দেখে তিনি ক্ষুব্ধ।“



২০১৭... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ৭০৮ বার পঠিত     like!

চাঁদের সাথে বাজিতে হেরে যায় নির্বাক অভিমান

লিখেছেন সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ, ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৪



ছবিঃ অন্তর্জাল।

পড়ন্ত বিকেলের রক্তিম আভায় ছোট ছোট মাচাং গুলোকে কেমন অন্যরকম লাগছে। পাহাড়ের গায়ে টুপ করে সন্ধ্যা নেমে যায়। বুনো ফুলের কেমন মাতাল করা গন্ধ ভেসে আসছে। চায়ের কাপটা রাখতে রাখতে আমি তাকায় অংশুমান এর দিকে। চুলে হালকা পাক ধরেছে, ভারী শরীর। মাঝে... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ৪৫৪ বার পঠিত     like!

আমেরিকানদের জন্য আজকের দিনটি অনেক আশার দিন।

লিখেছেন চাঁদগাজী, ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৫



*** সকাল ১০টা, 'ইলেকটোরাল কলেজ ভোট' চলছে এখন ****
*** বিকেল সাড়ে ৬টা, জো বাইডেন নির্বাচিত প্রেসিডেন্ট ****

আজকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের শেষ ভোট, 'ইলেকটোরাল কলেজ ভোট'; যাঁরা আমেরিকান গণতান্ত্রিক ভোটিং সিষ্টেম বুঝেন, এবং এবারের ভোট অনুসরণ করেছেন, তাঁরা 'ইলেকটোরাল কলেজ ভোট'... বাকিটুকু পড়ুন

৩৩ টি মন্তব্য      ৬০৮ বার পঠিত     like!

ইচ্ছে......

লিখেছেন নেক্সাস, ১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

ইচ্ছে......


ইচ্ছে করে হাঁস হতে!
হাঁস হতাম যদি—
বুকের ওম পেতে টেনে নিতো প্রিয় নিরবধি নদী;
নদীর সাথে কতোকথা,কতো প্রেম,কতো আলিঙ্গন,
ভালবেসে ঘর বানিয়ে দিত সেথা শাদা শরবন।

ইচ্ছে করে মাছ হতে!
মাছ যদি হতাম—
ঢেউয়ের সাথে নেচে নেচে সারাদিন কাটাতাম;
ঐ মুক্তোভরা নীল সাগরের উত্তাল জলের তলে
কি এক মুক্ত জীবন আমায় ডাকে যাদুমাখা ছলে।

ইচ্ছে করে চিল হতে!
হতাম যদি... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৮০ বার পঠিত     like!

সামু র‍্যালি

লিখেছেন শাহ আজিজ, ১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৩

পুরাতন স্মৃতি , ২০১৪ সালে --------------------





সেই সকালে বেশ তাড়া ছিল আমাদের । শাহবাগে একত্রিত হয়ে আমরা দল বেধে শহীদ মিনার অভিমুখে যাত্রা শুরু করলাম , আমাদের র‍্যালি । শহীদ মিনারে সময় কাটিয়ে আবারো যাত্রা । পিচ্চিগুলো একদম ক্লান্ত হয়নি ।... বাকিটুকু পড়ুন

৪৬ টি মন্তব্য      ৪৪৭ বার পঠিত     like!

"" অতুল্য স্বাধীনতা ""

লিখেছেন ফয়াদ খান, ১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৬

স্বাধীনতা !!
এ যে আমার পিতার ভীষণ ব্যথায়
ফ্যাকাসে মলিন মূখ।
এ যে বেনেট গুতোয় ছিন্নভিন্ন
আমার ভাইয়ের বুক।
এ যে সন্তান হারা পল্লী মায়ের
শুন্য হৃদয় -দুঃখ !!
এ যে আমার বোনের কান্না ঝরা
শ্লীলতাহানির শোক !
এ যে সর্ভারা কোটি মানবের
অশ্রুসজল চোখ !!

স্বাধীনতা !!
এ যে আমার উপর আঁছড়ে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১৩ বার পঠিত     like!

আমার নানাবাড়ি, একজন মুক্তিযোদ্ধা আর একটা থাপ্পড়!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৯



ইদানিং আমি কেমন জানি অদ্ভুত একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি যা কিনা আমার চরিত্রের সাথে একেবারেই বেমানান। বিভিন্ন পশুপাখির বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের সবার মাঝেই কমবেশী বিদ্যমান। সেই হিসাবে বর্তমানে কুমির, গন্ডার কিংবা অতীতে একসময়ে বান্দরের চারিত্রিক বৈশিষ্টও আমার মধ্যে বিদ্যমান আছে/ছিল। এই খৃষ্টমাসের সময়টাতে প্রতিবছরই কাজের প্রচন্ড চাপে... বাকিটুকু পড়ুন

৮২ টি মন্তব্য      ১৩৬৯ বার পঠিত     ২১ like!

পলিথিন কি আগুনে পুড়ে?

লিখেছেন মুজিব রহমান, ১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫২


মিজানুর রহমান আযহারী সাহেবের একটি ওয়াজের অংশ বিশেষ দেখলাম। তিনি বলছেন, ‘পানি-নিরোধী কোন কিছু আগুনে পুড়ে না’। তিনি ভুল বলতেই পারেন এবং তা সংশোধনও করতে পারেন। এ ধরনের ভুলকে আমরা ‘শ্লিপ অব টাঙ’ বলে থাকি। ওনারও হয়তো তাই হয়েছে। তবে সংকটটা হয়- শ্রোতারা যখন প্রশ্নহীন হয়ে পড়েন। তারা সকলেই... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ৪০২ বার পঠিত     like!

=আজ ১৪ ডিসেম্বর (বুদ্ধিজীবীদের স্মরণে)=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২২


০১।
=আজ ১৪ ডিসেম্বর=
বিজয়ের প্রতীক্ষায় প্রহর গুনে যায় ঠিক যখন বাংলার মানুষ
হামলে পড়ে পাকবাহিনী, মেতে উঠে হত্যা লীলায়
বিশ্ব আকাশে উড়ায় ওরা নিষ্ঠুর নৃশংস রক্ত রঙ ফানুস,
সঙ্গী ওদের রাজাকার দোসর, চিরতরে ওরা এঁটে দিতে চাইছিলো
পর্দা বিজয়ের জানালায়।

ঊনিশত একাত্তর সেই, ডিসেম্বরের দশ হতে চৌদ্দ
বাংলার শ্রেষ্ঠ সন্তান যারা- পাক'রা করেছিলো নির্মমতায় হত্যা,
বাংলার... বাকিটুকু পড়ুন

৩৬ টি মন্তব্য      ৪৬৫ বার পঠিত     like!

জ্ঞানপাপী

লিখেছেন বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর, ১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৩



বুদ্ধি নিয়ে থাক তুমি কুবুদ্ধিরে দাও জল;
জলের তোরে ভেসে চলে দেশটা ছল ছল।
সত্য মিথ্যা যেটাই থাকুক তুমি জ্ঞানপাপী;
পাপের ভারে রসাতলে পকেট ভর খাটি।

বুদ্ধিজীবী দিবস এলে বুদ্ধিটাকে বেচ,
টি আর পি আর টক-শোতে নিজের ছবি আঁক।
একটা কথা শোন বলি বুদ্ধিজীবী নও তুমি,
শিক্ষাটারে নষ্ট কর কেমন করে থাকবো আমি।

মাটি এখন কাঁপছে ভীষণ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩৪২ বার পঠিত     like!

পাক-পাখালি – ১৪

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৩

বাংলাদেশের পাখির তালিকায় মোট ৭৪৪টি পাখি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাখিদের ছবি তোলার মতো উপযুক্ত যন্ত্রপাতি আমার নাই। তবুও মাঝে মাঝে অতি কমন কিছু পাখির ছবি তোলার সুযোগ হয়। তাদের ৫টি ছবি রইলো....

দোয়েল


বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল।
Common Name : Oriental magpie-robin.
Scientific Name : Copsychus saularis.

বৈজ্ঞানিক নাম Copsychus saularis, আর ইংরেজি নাম Oriental... বাকিটুকু পড়ুন

৩০ টি মন্তব্য      ৪৬০ বার পঠিত     like!

""ভালবাসি স্বদেশ ""

লিখেছেন ফয়াদ খান, ১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫০

আমি ভালবাসি এই দেশকে
ভালবাসি এর মাটি
ভালবাসি এর শ্যামল ফসল
সোনার ধানের আঁটি ।
ভালবাসি ঐ পল্লী মেয়ের
কাজলে জড়ানো আঁখি ।
ভালবাসি গাঁয়ের সবুজ ঘেরা
পুকুর ঘেরা বাড়ি।
ভালবাসি ঐ পুকুর ঘাটের
আনত নয়না নারী ।
ভালবাসি ঐ ঘারের কোনের
চড়ুই পাখির বাসা।
মনের গভীরে কল্পিত যত
সুপ্ত রঙিন আশা !
ভালবাসি বৃক্ষশাখে লুকিয়ে... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৩০ বার পঠিত     like!

এফ এম রেডিওর সেই গান গুলো

লিখেছেন অধীতি, ১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৭

সময়টা ২০০৯ সন।তখন সপ্তম শ্রেণীতে পড়ি। ঝালকাঠি সদরে বাসা। বাসার পাশে বাসস্ট্যান্ড।মাদ্রাসায় যাবার সময় বড় একটা চৌম্বক দড়িতে বেধে টেনে নিয়ে যেতাম স্টান্ড এর ভেতর যেদিকে গাড়ি সারায় ওদিক থেকে। লোহা যা পেতাম জমিয়ে বিক্রি করতাম।আর বিকেলে ক্রিকেট খেলে তার খুঁজতাম। তামার দাম তখন বেশি ছিলো। এরকম করে আর বাবার... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ৩২৩ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য