বাংলা রাজবংশী ভাষার কবিতা ।। ভুরকুন্দা বাউ ।।
দিন যাছে, মাস যাছে,
যাছে বছর.....
সোড়োত করে পার হচে
বেলাহাটির বেলা ।
কাথায় কাথায় আল কাটেছে
'ধাকুরনের মা'....!
মাঘমাসিয়া জারত-
দিন মান ঘসি কুড়ায়
পইশাঞ্জে অগুন দেছে পোড়ত ।
গালফাটা অর শিংগলভেল্টা
ভুরকুন্দা বাউডা
হাত-ঠেং আর পাছিলা শেকে চাঙ্গা হচে.... !
খালি সাকাল হোক-
দশ-বারটা ধুকুর জড়াইছে
মা-বেটায় ।
বেটা অর গাবুর হচে ...
সিনা খাড়া করে কোপ মারিবে
নিন্দুরের গাড়হাত....
আর সব ধান খেরকেতে লে ধুকুর... বাকিটুকু পড়ুন












