=শরত আমার প্রিয় ঋতু=

শরত আমার বড় প্রিয়,
শুভ্রতার কী খেলা,
পথের ধারে নদীর পারে
কাশ ফুলেরই মেলা!
আকাশ জুড়ে মেঘের ভেলা,
রাতে পূর্ণ শশি,
ইচ্ছে হলে চাঁদের আলোয়
চুপটি করে বসি!
পবিত্রতার চিহ্ন যেনো
শরত কালে উড়ে,
দমকা হাওয়া এলে বাজে
পাতার বাঁশি সুরে!
কী যে ভালো লাগে আমার
এই যে ঋতু শরত,
আকাশ পানে চেয়ে দেখি
হাজার মেঘের পরত!
কখনো রোদ, আবার বৃষ্টি
ক্ষণে ক্ষণে ঝরে,
আবার দেখি মেঘ... বাকিটুকু পড়ুন
১২ টি
মন্তব্য ১০৯ বার পঠিত ৭














