দেখা হয়ে যায়
যখন তখন দেখা হয়ে যায় তার সাথে!
লুকিয়ে থেকেও লাভ নেই।
ঘরে বাইরে সব জায়গায়-
এমন কি পুকুর অথবা নদীতে!
হঠাৎ ভুল করে চোখ তুলে তাকালে,
কোনো আয়নায় অথবা জলেও
দেখা যায় তাকে -
একজন ভীষন পরিচিত লম্বা মানুষ
- আমারই মতো।
একপলক তাকালেই ফিরিয়ে নেয় তার মুখ!
শুধু তার চোখ থেকে কিছু জল এসে ভিঁজিয়ে দেয় আমার বুক।
যখন... বাকিটুকু পড়ুন









