কবিতা ফিরিয়ে আনুক হারিয়ে যাওয়া শব্দ কথা…...

কবিতা ফিরিয়ে আনুক হারিয়ে যাওয়া শব্দ কথা…...
আধুনিক অন্ধকারে অবরুদ্ধ প্রত্যুষ
রাতের শরীরে অবিমৃষ্য ঘোর তমসা
কুয়াশাদের আনাগোনায় দৃষ্টি বিভ্রম
বাতাসে আলগোছে নুয়ে পড়া বিমর্ষ দীর্ঘশ্বাস.......
ক্ষয়িষ্ণু দুপুরগুলো নির্বাক বোবামুখ
ধূলি ধূসরিত গোধূলিও শ্রীহীন
পদ্মা- মেঘনা- যমুনারা বাকরুদ্ধ কালোমুখ
বন্ধ্যা সময় মাথা কুটে মরে উঠান লাগোয়া শান বাধানো পুকুর ঘাটে……
কালি ও কলমের সাহস নেই দ্রোহের... বাকিটুকু পড়ুন










