somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি কোন ব্লগার নই তবে আমার একটা রাশিয়ান শৈশব আছে

২৭ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শুভ অপরাহ্ন। এই দুপুরে ঘুমঘুম চোখে খুব সহজেই কিন্তু শৈশবে ফিরে যাওয়া যায়। আমার দিব্যি মনে আছে দুপুরের খাওয়ার পর রাশিয়ান বই পড়তে পড়তেই ঘুমিয়ে যেতাম খুব ছোট বেলায়।

প্রগ্রতি প্রকাশনের ছাপাখানা বন্ধ হয়েছে বহু বছর আগে।এখনকার বাচ্চাদের কাছে সেই বই গুলো নেই। অনেকে শৈশবের মহামূল্যবান সম্পদ গুলো আজ আগলে রেখেছেন , বুক সেলফে রঙিন সেই শৈশব সবচেয়ে বেশি ঝলঝল করে , ঝকঝকে সোভিয়েত শৈশব।

খুব ছোটবেলায় যখন আব্বা আমাকে বই পড়ে শোনাতেন , যখন আমি বানান করেও পড়তে পারতাম না , যখন আমি স্কুলেও যেতাম না -- তখন থেকেই রাশিয়ান বইগুলো আবার সাথেই আছে। তাই সেই 'ছোটমানুষের ' বইগুলোকে মাঝে মাঝে আমি শৈশবের স্কুল বলে ডাকি !

আমি বই অনেক বই পেয়েছিলাম উত্তরাধিকার সূত্রে , বড় বোনদের থেকে। আব্বা ঢাকা অথবা যোশরে গেলে নতুন বই কিনে আনতেন। এরপর তো প্রকাশনা বন্ধই হয়ে গেলো। আমার সব বই আব্বা কিনে দিয়েছেন। আব্বা ঢাকা অথবা যশোর গেলেই বইয়ের জন্য অপেক্ষা করতাম। আমাদের ওদিকে পাওয়া যেত না তেমন। একদিন অনেক রাত করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভেঙে দেখি মাথার কাছে দুইটা বই আর বেশ কয়েকটা লজেঞ্চ। অরেঞ্জ লজেঞ্চ কমলার কোয়ার মত দেখতে। সম্ভবত ২৫ পয়সা করে নিতে। সেই সকালের অনুভূতি আর বই দুটোর কথা কোনদিন ভুলবোনা। বই দুইটা ১৯৮৬ সাল থেকে আমার মাথার পাশেই থাকে।

কি চমৎকার বই গুলো ! আর কি চমৎকার ছবি ! কি চমৎকার অনুবাদ ! হুট্ করেই সময় ছুটে পালাতো।

আচ্ছা সেই বইগুলো আসলেই শিশুদের বই ছিল ? রূপের ডালি খেলা , বীর ছেলে কলিয়া কিংবা বাবা যখন ছোট ? না ! ধীরে ধীরে যখন বড় হতে লাগলাম , দেখলাম এগুলো প্রতিনিয়ত শেখাই আমাকে। বড় হবার সাথে সাথে শিখছি। রূপের ডালি খেলার বইয়ের রুটির ফুলের সেই ছেলেটা , রুটির জন্য আকুতি যার হৃদয়াবেগে জেগে উঠলো , হাত ওর থেমে গেল।দেখা গেল সেটা ক্ষিদের চেয়েও জোরালো , রুটির চেয়েও জরুরী। আচ্ছা এটা কি সত্যি ছোটদের গল্প !

কিংবা রূপের ডালি খেলার নিন্ কা মেয়ে মেয়েটা। কুৎসিত দর্শন মেয়েটা কি দেখলো কাঁচের আয়নায় ? রূপের ডালি খেলার আয়নায় সে সুন্দর ছিল। কারণ - যে ন্যায়পর অজ্ঞতায় আমরা তখন ছিলাম তাতে ভালো মানুষকে ধরা হতো সুন্দর আর খারাপ কে অসুন্দর !

কিন্তু আসলে তো এটাই হওয়া উচিত !

আমাদের কথা গুলো হয়ে উঠতো আয়না, নিনকা তাতে নিজেকে দেখতো সত্যিকারের রূপসী !

কিন্তু হাসিখুশি , মায়াময়, জীবন্ত আয়নার বদলে দেখা দিল ঠান্ডা , মসৃণ , নিস্করুণ একটা জিনিস। জীবনে এই প্রথম তাতে একদৃষ্টে তাকিয়ে দেখল নিনকা --- রূপসীকে খুন করলে আয়না। যতবারই আয়নার কাছে গেছে নিনকা, ততবারই কী একটা যেন মরে গেছে তার ভেতর। অদৃশ্য হলো মোরাল গ্রীবা , প্রবল দাঁত, সাগর-নীল চোখ।

ছোটবেলায় পড়া রাশিয়ান বইগুলো কোনো সময় ছোটবেলার বই ছিল না। যত বড়ো হচ্ছি ততই বুঝছি।

আমি ঠিক করেছে আমার কাছে অবশিষ্ট বইগুলো যত্নে রেখে দেব , এতদিন যেভাবে রেখেছি। কিছু বই প্রিন্ট করব। ব্লগে লিখবো আর প্রচুর গল্প শোনাবো। তাতে আগ্রহ এমনিতেই বাড়বে। শিশুদের যা শেখাবেন তাই শিখবে , যা দেবেন তাই নেবে। আমি না হয় আমার রাশিয়ান শৈশব ই দেব। ঐটাই তো আমার সম্পত্তি। আমার একান্ত সম্পদ।

আর বেশি কিছু লিখবো না। লিখে শেষ করতে পারবো না। ভালো থাকবেন। আমার রাশিয়ান শৈশব বেঁচে থাকুক।

অসংখ্য রাশিয়ান বই আমার শৈশব। আমার একান্ত শৈশব। আমার শৈশবের স্কুল। অনেক বই আমি আজও আগলে রেখে গেছি। বেশ কিছু বই হারিয়ে ফেলেছি। মাঝে মাঝেই আমি পুরোনো বই গুলো খুঁজি পুরোনো বইয়ের দোকানে। জানি পাব না , তবুও খুঁজি। রাশিয়ান বই , ননী ভৌমিক কিংবা হায়াৎ মাহমুদের কাছে আমার শৈশব চিরঋণী !
আর আর আমার বাবা ?? আপনারা কি চমৎকার শৈশব দিয়েছেন আমাকে !!



প্রিয় সামুতে ব্লগিং করছি বেশ কয়েক বছর ধরে। ব্লগিং করছি বললে ভুল হবে , বলা যেতে পারে পোষ্ট দিচ্ছি। ব্লগিং অন্য লেভেলের জিনিস। এই পোস্টগুলোর অধিকাংশই রাশিয়ান শিশু সাহিত্য বিষয় , কিছু স্মৃতিচারণ আর বেশ কিছু কবিতা। কবিতা গুলো আবেগ তাড়িত। জীবনের কথা কমই বলে। আসলে এই গুলোর আমার পোষ্টের রসদ। এর বাইরের কিছু লেখার সক্ষমতা গড়ে উঠেনি আজো। ব্লগিং বলতে যেটা বলে সেটাও হয়নি। ইচ্ছা যে হয় না তা কিন্তু না। তবে আক্ষেপ নেই এতোটুকু। কারণ আমার চমৎকার একটা রাশিয়ান শৈশব আছে। আমার শুরুটা তো সেখানেই ....






আমার সোভিয়েত শৈশব :

মানুষ উঠল আকাশে : গল্প সত্যি করার গল্প ।
নববর্ষের রাশিয়ান শৈশব : ফার গাছ
রাশিয়ান শৈশবঃ এই শীতে যারা জল ছোঁবেন না বলে পণ করেছেন
রাশিয়ান শৈশব : বাবা যখন ছোটো - ২
রাশিয়ান শৈশব : বাবা যখন ছোটো - ১
সাহসী রাশিয়ান শৈশব : বীর ছেলে কলিয়া ( শেষ অংশ )
সাহসী রাশিয়ান শৈশব : বীর ছেলে কলিয়া ( ১ম অংশ )
ঝলমলে সোভিয়েত শৈশব: আপেল
ঝলমলে সোভিয়েত শৈশব: বিপদ তারণ পাঁচন
রাশিয়ান শৈশব: ছবি ব্লগ ( বাচ্চা এবং বাচ্চাদের বাবা মায়েদের জন্য )
রুটির ফুল --- আমার সোভিয়েত শৈশব (আমার শৈশবের স্কুল !)
সাত বন্ধু ইয়ুসিকের - ( আমার সোভিয়েত শৈশব )
রূপের ডালি খেলা - (আমার সোভিয়েত শৈশব)
জ্যান্ত টুপি (আমার সোভিয়েত শৈশব)
সভ্য হওয়া - (আমার সোভিয়েত শৈশব)
মালপত্র (আমার সোভিয়েত শৈশব)
শেয়ালের চালাকি ১ (আমার সোভিয়েত শৈশব)
মোরগ ভাইটি (আমার সোভিয়েত শৈশব)
বীরব্রতী ভাসিয়া -- আমার সোভিয়েত শৈশব (আমার শৈশবের স্কুল !)
আমার সোভিয়েত শৈশব - আমার শৈশবের স্কুল !
শুনছি , ঘাস বাড়ছে...






সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩৬
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×