somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

মানুষ সাধনা

লিখেছেন কবীর হুমায়ূন, ১৬ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৪৩

কালের প্রবাহে রঙিন জীবন একদিন যাবে ভেসে;
ভাসাবে তোমার যৌবনকাল। অসুখ ও জরা এসে
জানাবে তোমায় অভিনন্দন; ভালো লাগবে না আর।
মনে হবে, তবে কি ভ্রান্তি ছিলো? মিথ্যে এ সংসার।
সময়ের দাম যে জন দিয়েছে দীপ্র-মানব কালে,
কাঙ্খিত সব ধন-সম্পদ সে পেয়েছে মণিজালে।
সকল তুচ্ছ অবহেলা করে মোক্ষপথের পানে
ধীরলয়ে চলো সততার সাথে জীবনের আহ্বানে।
ধরণীর বুকে সেরা... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৭১ বার পঠিত     ০ like!

ব্যাকরণ ছোঁয়া

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই মার্চ, ২০২৩ সকাল ১১:২৪



কবির মন যদি ব্যাকরণ হয়
কবিতার দেহ অসুন্দর লাগবে
স্বাধীনহীন,বির্তক প্রশ্নের অজুহাত
হবে, কবির মন সবসময় মুক্ত স্বাধীন
তাহলে কবিতার রূপ স্বচ্ছ দেখাবে;
ছন্দ ছাড়া জগত সংসার চলে না!
কবিতার রক্তের কোষে- কোষে,
দেহের ভাজে ভাজে লাবণ্যময় ছন্দ;
অনুভব করো মনের গভীরে,হাসি কান্না-
আনন্দ দুঃখ, উপলব্ধি যার ব্যাকরণ ছোঁয়া।


০২ চৈত্র ১৪২৯, ১৬ মার্চ ২৩

বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১১ বার পঠিত     ০ like!

কূটনীতি : প্রস্তাবিত তিস্তা প্রকল্প হিমাগারে গেছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই মার্চ, ২০২৩ সকাল ১১:১০

ভারত আমাদের বন্ধুরাষ্ট্র– সন্দেহ নেই। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত করার কোনো অধিকার দেশটির থাকতে পারে না। আমরা দেখছি, প্রবল উত্তেজনাকর এমনকি প্রাণঘাতী সীমান্ত বিরোধ সত্ত্বেও চীনের সঙ্গে ২০২২ সালে ১৩৫ বিলিয়ন ডলার বৈদেশিক বাণিজ্য চালিয়েছে ভারত। তাহলে বাংলাদেশ নিজের অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নে চীন থেকে সহজ শর্তে ঋণ... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ৪৯৪ বার পঠিত     ১ like!

আব্বা-আম্মার কাছ থেকেই সাহিত্য শিখেছি!

লিখেছেন যুবায়ের আহমেদ, ১৬ ই মার্চ, ২০২৩ সকাল ১১:০৯



লোক সাহিত্যের অন্যতম শাখা হলো কিচ্ছা। গ্রামাঞ্চলে কিচ্ছা কাহিনী বেশ জনপ্রিয়। রাজার গল্প, পরীর গল্প, ডাকাতের গল্প, গরীব প্রজার গল্প, এমন নানান রোমাঞ্চকর গল্প শুনে কেটেছে আমাদের শৈশব।

আমার বাবা প্রাথমিকের গণ্ডি পাড় হননি। কিন্তু লোক সাহিত্যে উনি কিংবা উনার সমসাময়িক লোকজনের বেশ পান্ডিত্য ছিলো। রাতের বেলায় ভাই বোনদের ঘুম... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ৩০১ বার পঠিত     ৩ like!

কলুষ উপন্যাস পড়ার অনুভূতি

লিখেছেন মুক্তা নীল, ১৬ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৫১




আমি অল্প কিছুদিন ধরে সামহোয়্যারইনব্লগে আছি, অবসর সময়ে ব্লগের লেখা পড়ার চেষ্টা করি, ব্লগারদের প্রকাশিত বইও পড়ার চেষ্টা করি। সামহোয়্যারইনব্লগের ব্লগার নীল আকাশ মহিউদ্দিন মোহাম্মদ যুনাইদ ভাই একজন ব্লগের পরিশ্রমী ও সার্থক ব্লগার । যিনি মূলত গল্পাকার ও বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে দুর্দান্ত লিখেন । এবারের বইমেলায় লেখক... বাকিটুকু পড়ুন

২৫ টি মন্তব্য      ৫৮১ বার পঠিত     ৭ like!

সব রহস্যেরই সমাধান হবে কিন্তু মানবমনের রহস্য?

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৪৪

সব রহস্যেরই সমাধান হবে কিন্তু মানবমনের রহস্য?

"জোটে যদি তব একটি পয়সা
খাদ্য কিনিও ক্ষুধার লাগি,
জোটে যদি তব দুইটি পয়সা
ফুল কিনিও হে অনুরাগী।"

কবি হাফিজের কিংবদন্তি কবিতার বাংলা রূপ দেন- কবি সত্যেন্দ্রনাথ দত্ত।

আসলে ক্ষুধার নিবৃত্তি হলেই মানুষ বোধহয় চালিত হয় তার অনুরাগের দিকে। এই অনুরাগই চলে বিভিন্ন পথে....বিভিন্ন দিকে....বিভিন্ন ভাবে আর তাতেই কেউ... বাকিটুকু পড়ুন

২৬ টি মন্তব্য      ৩৩১ বার পঠিত     ৪ like!

ব্লগার নীল আকাশের বইঃ কলুষ

লিখেছেন অপু তানভীর, ১৬ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৩২

আজকের পড়া বইটার নাম কলুষ । বইমেলা থেকে কেনা বইয়ের ভেতরে পড়ে শেষ করা তৃতীয় বই কলুষ । বইয়ের লেখকের সম্পর্কে আপনারা জানেন সবাই । তিনি আমাদের ব্লগের নিয়মিত ব্লগার । তার আগের একটি বই আমি পড়েছি । সেটা নিয়ে ব্লগে একটা পোস্টও করা হয়েছে ।
এবার আসি বইয়ের প্রসঙ্গে... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২৬৬ বার পঠিত     ৮ like!

যদি স্বপ্ন থাকে ঐ আকাশটা ছোঁয়ার

লিখেছেন ফারহানা শারমিন, ১৬ ই মার্চ, ২০২৩ সকাল ১০:২৩

অনেক দিন ধরেই পূর্বকোণে লেখা পাঠানোর জন্যে কোন একটা বিষয় খুঁজছিলাম। মাথায় আসছিলো না। সেদিন আমার স্কুলের শিক্ষক নিয়োগের জন্যে সরাসরি সাক্ষাৎকার নিতে গিয়ে
কিছু কথা মাথায় আসে। ভাবলাম এইবার কিছু একটা লিখি।
আমি অনেককেই বলতে শুনি, সে জীবনে কিছু একটা করতে চায়। শুধু সুযোগের অভাবে করতে পারে না। কিন্তু,... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ২৭১ বার পঠিত     ২ like!

আত্মজীবনী ১ - একজন সুপাঠক হিসাবে বেড়ে উঠা

লিখেছেন নীল আকাশ, ১৬ ই মার্চ, ২০২৩ সকাল ৯:৫৫

সবাই একদিনই ভালো পাঠক/পাঠিকা হয়ে গড়ে উঠে না। সবার বই পড়ার আগ্রহ তৈরি হওয়ার পেছনের কাহিনীও এক হয় নয়। হওয়ার কথাও না। এই কাহিনী একেকজনের একেক রকম হয়। ছোটবেলা থেকেই সেইসব বাচ্চাদের বই পড়ার সুন্দর অভ্যাস গড়ে ওঠে, যাদের পারিবারিক আবহে বই পড়ার উপযুক্ত সুযোগ থাকে। আমাদের বাসায় পড়ার জন্য... বাকিটুকু পড়ুন

৪৬ টি মন্তব্য      ৫৯২ বার পঠিত     ১৩ like!

আঁধারে আলো (পর্ব-৮ )

লিখেছেন পদাতিক চৌধুরি, ১৬ ই মার্চ, ২০২৩ সকাল ৮:৩৬




মল রোডকে শিমলার প্রাণকেন্দ্র বলা যায়। রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে নানান ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান।রেস্তোরাঁ, পার্লার, শপিংমল, ছোট বড় নানা রকমের দোকান , কার পাকিং- সব মিলিয়ে ভীষণই ব্যস্ততম এলাকা বলতেই হবে। এখানে এসে অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করি। একটা বহুতলের সবকটিই ফ্লোর মেন রাস্তার সঙ্গে এমনভাবে ঢালু সিঁড়ি দিয়ে... বাকিটুকু পড়ুন

২৮ টি মন্তব্য      ৫৩১ বার পঠিত     ৯ like!

অবাধ মেলামেশা

লিখেছেন ডাঃ আকন্দ, ১৬ ই মার্চ, ২০২৩ ভোর ৬:২১

পৃথিবীর পরিবেশ উত্তপ্ত । পাপ এবং অশ্লীলতায় পরিপূর্ণ হয়ে গেছে পৃথিবী । ইসলামি শরিয়তে একজন নারী যে সমস্ত পুরুষের সামনে যেতে পারেন , বর্তমানে তাদের দ্বারাই যৌন হেনস্থার শিকার হচ্ছেন । আবার , ইসলামি শরিয়তে একজন পুরুষ যে সমস্ত নারীকে দেখতে পারেন , বর্তমানে সেসমস্ত নারীর দ্বারাই যৌন হেনস্থার শিকার... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৩৪৮ বার পঠিত     ১ like!

দ্যা কন্সপিরেসি অফ সাইলেন্স ও এস এম সুলতান

লিখেছেন তারেক মাহমুদ ২২, ১৬ ই মার্চ, ২০২৩ ভোর ৫:২৮

বাংলাদেশের কৃষক ও শ্রমজীবী সমাজকেই, গইড়া ওঠা বাঙালি হিসেবে ধরা হইয়া থাকে যারা পাকিস্তান ভাগ হওয়ার পরে একাত্তরের ইতিহাস পট রচনার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। এস এম সুলতান ছিলেন কৃষক পরিবারের সন্তান। তার পিতা প্রথমে কৃষক এবং পরে রাজমিস্ত্রী হিসেবে ছিলেন অর্থাৎ বাংলাদেশের মুসলমান সমাজের মধ্যে তিনি নিম্ন শ্রেণীর... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২১৮ বার পঠিত     ১ like!

যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতে ধ্বসঃ আরেকটি অর্থনৈতিক মহামন্দা কি আসতে চলেছে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৬ ই মার্চ, ২০২৩ রাত ১:৪৩


ছবিঃ financialtimes.com

গত ১ সপ্তাহের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটো ব্যাংক সরকার বন্ধ করে দিয়েছে।তার মধ্যে একটি হচ্ছে সিলিকন ভ্যালি ব্যাংক (১০ মার্চ) এবং তার তিন দিনের মাথায় বন্ধ হয়েছে সিগনেচার ব্যাংক। স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দিয়েছে, ২০০৮ সালে লেহম্যান ব্যাংক বন্ধ হওয়ার পর প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রে ও তার ফলশ্রুতিতে বিশ্বব্যাপী যে... বাকিটুকু পড়ুন

৩৯ টি মন্তব্য      ১২৮৩ বার পঠিত     ১০ like!

সময়ের ব্যবধান

লিখেছেন আমি আগন্তুক নই, ১৬ ই মার্চ, ২০২৩ রাত ১:০৪

আয়নার সামনে গিয়ে দাড়ালাম
ললাটে জমে আছে কয়েক ফোঁটা ঘাম,
চোখ দুটো খানিকটা গেল বুঝি তল
যে চোখে মাঝে মাঝে ঝরে যেতো জল
আজ সেথা আগুনের মত বয় খড়া--
নির্মম পাষাণের নিত্য প্রহরা।
কয়েকটা পেকে গেছে চুল
ঠিক ঠিক দেখছ, নয় তাহা ভুল
তুমি সেই দুরন্ত তরুণ যুবক?
যাহা গেছে অন্তিমে তার তরে কোরো নাকো... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৭০ বার পঠিত     ০ like!

খাদ্যে ভেজাল মেশানো

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১৫ ই মার্চ, ২০২৩ রাত ৯:৪০

চোখের দেখায় কোন পশুর হাড্ডি সেটা বলে দেয়ার অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করে, গুজব ছড়িয়ে কারোর ব্যবসা ও রেপুটেশনের বারোটা বাজানোর অভ্যাসের বিরুদ্ধে সেদিন লিখলাম। এখন লেখা যাক উল্টো বিষয় নিয়ে, মানে আসলেই যারা খাদ্যে ভেজাল মেশায় তাদের নিয়ে।

যেমন কিছুদিন পরপরই ভাইরাল ভিডিও দেখা যায়, অমুক জ্যুসের ফ্যাক্টরিতে দেয়ালের পেইন্ট... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৩৬৪ বার পঠিত     ০ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য