বিস্মৃত দহন

নিভে আসা চাঁদের নীলাভ ছায়ায়
আমি শুয়ে আছি বিষখালির ধারে
পৃথিবীর সমস্ত শব্দ পেরিয়ে
শুধু নদীর স্রোতের মধ্যে
একটা কান্নার ধ্বনি যেন রয়ে গেছে,
অজানা এক যন্ত্রণার ঢেউয়ে
আমি ধীরে ধীরে ভেঙে পড়ছি,
কোনো এক বিস্মৃত জন্মের অপরাধে।
হে চাঁদ,
তুমি কি জানো,
আমার ভেতর এখনও জমে আছে
একটি শিশুর মতো কুঁকড়ে যাওয়া মৃত্যু
যে জন্ম নিতে চেয়েছিল নিঃশব্দে,
কিন্তু আলোর তীব্র... বাকিটুকু পড়ুন










