একজন অসূয়াবতী, অহংকারই ছিল যার সম্পদ অথবা সৌন্দর্য
চুলের ঘ্রাণের সাথে চারদিকে অহংকার ছড়িয়ে
যে-মেয়েটি চলে গিয়েছিল আমাকে পেছনে ফেলে,
পাহাড়ভর্তি কবিতার ফুল ফুটিয়েছিলাম যার নামে,
যার নামে উদাসী দুপুরে একলা ঘুঘুর কান্না থামিয়ে
তাকে গান শিখিয়েছিলাম, সে আর একদিনও
পুরোনো পথে চরণ রাখে নি
মেয়েরা এমনি অহংকারী হয়। কে তাকে ভালোবাসলো
ভালোবেসে নিজেকে করে ফেললো খুন- এসবে কিচ্ছু
যায় বা আসে না তাদের।... বাকিটুকু পড়ুন













