মুক্তিযুদ্ধের কবিতাঃ দীপু তোকে মনে পড়ে
স্নিগ্ধ প্রেমময় দিনগুলোর শুরুতেই
জ্বলে উঠেছিলো আগুন।
শহর গঞ্জ গ্রাম ফসলের মাঠ সারি সারি দোকান বাজার স্কুল মসজিদ মন্দির..
যা কিছু পড়েছিল হায়েনাদের সামনে
নিষ্ঠুর আক্রোশে পুড়েছিলো সব একে একে।
নির্মমতায় এক থেকে আশি কেউ পড়েনি বাদ।
প্রতি ঘন্টায় শত মায়ের কোল খালি হয়েছিল
অচিন্তনীয় খিপ্রতায়।
ধ্বংসের তীব্রতায় মলিন হাজার বছরের সভ্যতা
ধ্বংস হচ্ছিলো ইতিহাস সংস্কৃতি অতীত... বাকিটুকু পড়ুন















