somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুলের নাম : বিড়াল নখা

১৪ ই মে, ২০২২ রাত ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফুলের নাম : বিড়াল নখা


অন্যান্য ও আঞ্চলিক নাম : কন্টকলতা, কালো ওকড়া, নেটুকাটা, বিলাই আঁচড়া, বাঘনলি, ব্যাঘ্র নোখি, চুনফুল, আষাঢ়িলতা, আসাঢ়িয়া, গোবিন্দকাল, তাপসপ্রিয়া, ঝিরিস।
Common Name : Flinders rose, caper bush, Indian Caper, Ceylon Caper.
Scientific Name : Capparis brevispina


কি বিচিত্র নাম!!
ফুলটি দেখতে নাকি অনেকটা বিড়ালের থাবার মতো। অনেকে বলে বাঘের থাবার মতো। আবার কারো কারো মতে পাতার বোঁটার গোড়ায় একটা করে বিড়ালের নখের মত বাঁকানো ছোট কাঁটা থাকে তাই এমন নাম। বিলাই আঁচড়া, বাঘনলি, ব্যাঘ্র নোখি ইত্যাদি নামকরণের হেতু এগুলিই।

অন্যদিকে লতানো ঝোপাকৃতির এই গাছে কাঁটা থাকে বলে এর নাম কন্টকলতা, নেটুকাটা ইত্যাদি।



রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তার কবিতায় এইভাবে-

তুমি কবি ছিলেনাকো, একেলা বিজনে
নিজ হাতে—বসি হেথা—দুঃখের কন্টকলতা
রোপিতেছিলাম, কবি, আপনারি মনে,
তাই নিয়ে অনুক্ষণ—যেন আদরের ধন—

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

অথবা

উঠিতেছে কত কণ্টকলতা,
ফুলে পল্লবে ঢাকে--
গভীর গোপন বেদনা-মাঝারে
শিকড় আঁকড়ি থাকে।

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----



কণ্টকলতা ফুলের কলি খুব ধীরে ধীরে প্রস্ফুটিত হয়। ফুলগুলি এককভাবে পাতার গোড়া থেকে ফোটে। চার পাপড়ি মেলে থাকা ফুটন্ত ফুল দেখে মনে হয় যেনো গাছে অসংখ্য প্রজাপতি বসে আছে। কণ্টকলতা ফুল দেখতে খুবই সুন্দর। চারটি পাপড়ি যুক্ত ফুলের রং সাদা। মাঝের দুটি পাপড়ির গোড়ার দিকটা খয়রী লাল অথবা হলুদ হয়। মূলত একই গাছে দুই রকম ফুল ফুটতে দেখা যায় পাশাপাশি। একটির সাদা পাপড়ির মাঝে থাকে খয়েরি রঙের ছোপ, অন্যটিতে থাকে হলুদ রঙের ছোপ। কিন্তু প্রকৃতপক্ষে প্রথমে সতেজ ফুল গুলিতে থাকে হলদে ছোপ, আর সেই ফুলগুলিই পরিপক্ক হয়ে গেলে হলদে ছোপটাই খয়রী লালে পরিনত হয়। ফুলের চার পাপড়ির মাঝখানে বেশ বড় বড় ২০ থেকে ২৫ টা কেশোর থাকে।



শ্রীকৃষ্ণকীর্তনে আছে আসাঢ়িয়া নামে এর উল্লেখ -
আল রাধে।
সরস কর মন সত্বরে কর গমন দেখি আসি মোর বৃন্দাবন।
দিবস রআনী এথাঁ একোহি না জাণী নাহিঁ লাগে রবির কিরণে।।
আস্নই আসাঢ়িয়া ভূমিচম্পক চম্পক গন্ধটগর বনমাহ্লী।
নাগেশর কেশর আর তিণিশ শিরিষ বহুল মহুল সেআলী।।
সিঅলি কুসুম্ভ ওড় রেবতী রাঙ্গনাগর ধাতকী আমুলিঅ করবীরে।




বিড়াল নখা বহুবর্ষজীবি উদ্ভিদ। এই ফুল গাছের আদি নিবাস মিশর হলেও ধীরে ধীরে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। গাছে প্রচুর ঘন সবুজ পাতা থাকে। পাতার অগ্রভাগ বর্শার ফলার মত চোখা। পাতাগুলি ছোট-ডাঁটাযুক্ত, নীচের অংশ মখমলের মত মোলায়েম।

আমি এদের দেখেছি বলধা গার্ডেনে, জিন্দা পার্কে আর জয়দেবপুরে। বাংলাদেশের প্রায় সব গ্রামেই দেখা যায় একে। এরা পুরোপুরি লতা নয়, আবার ঝোপাল গুল্মও নয়। তাই বলা যায় বিড়াল নখা লতা জাতীয় ঝোপালো গাছ। শুধু তাই নয়, এই গাছগুলি দুই রকমের হতে দেখেছি আমি। গাছে পাতা এবং ফুলের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। সেটির Scientific Name হচ্ছে Capparis zeylanica।

ছবি তোলার স্থান : বলধা গার্ডেন, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৬/০৩/২০১৭ ইং


=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অলকানন্দা, আকন্দ, আমরুল,
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা
গাঁদা, গামারি, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া,
ঘোড়া চক্কর
জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা,
পপী, পুন্নাগ
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বাদুড় ফুল, বাগানবিলাস, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট
ভাট ফুল
মাধবীলতা, মধুমঞ্জরি
রঙ্গন, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধাচূড়া, রাণীচূড়া
লতা পারুল
শাপলা (সাদা), শিউলি, শিবজটা, সুলতান চাঁপা
জবা - ১, জবা - ২, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, গোলাপী জবা


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩, রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অলকানন্দা (বেগুনী)-২, অলকানন্দা (বেগুনী)-৩, আমরুল-২,
কচুরিপানা ফুল-২, কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গাঁদা-২, গ্লুকাস ক্যাসিয়া-২, গোলাপি আমরুল-২,
ঝুমকোলতা-২
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
তারাঝরা- ২, দাদমর্দন-২
নাগেশ্বর-২, নাগলিঙ্গম-২, নাগলিঙ্গম-৩
পপী-২, পপী-৩, পপী-৪, ফাল্গুনমঞ্জরী-২,
বাগানবিলাস-২, বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩,
মাধবীলতা-২
রুদ্রপলাশ-২, রাজ অশোক-২, রাধাচূড়া-২, রাধাচূড়া-৩,
লতা পারুল-২, লতা পারুল-৩
শিউলি-২

গামারির হলুদ বন্যা, আরো কিছু গামারি, শিমুল গাছে আগুন, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল
মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২২ রাত ২:২৬
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×