সুপ্ত প্রেম

আমার অস্পষ্টতা
তোমার অন্তরালের সঙ্গী,
আমার নষ্ট আবেগ
অনেক আবেদনের ভঙ্গি।
তুমি তো উদার
সংকীর্ণ নও,
আমি অধম, তবে ভালোবাসাহীন নই।
কি ভাবছো ? ভাবলেশ আমি?
যেখানে না দেখার দুচোখ দিয়েও
আমায় দেখেছো,
ভিজিয়েছো রঙিন স্বপ্ন,
সেখানে আমি নির্বাক।
তারপরও
ভালোবাসি মেঘ, বৃষ্টি
সে মেঘের প্রতিচ্ছবি।
ভালোবাসি রাত, অন্ধকার,
রাতের বাতাস,আর সুবর্ণ কে।
বাকিটুকু পড়ুন










