অভিশপ্ত এক জীবন

মনের ভেতর আগুন জ্বলে,
কেউ দেখে না ধোঁয়ার রেখা
হাসির আড়াল ভেঙে গেলে
চোখের কোণে ভিজে লেখা।
অভিমান থাকে বুকে,
ভালোবাসা হারায় পথ,
নীরবতায় ভেসে ওঠে
অশ্রু ভেজা নীরব রথ।
স্বপ্নগুলো ভাঙা আয়না,
হাজার টুকরো বুকে গেঁথে,
যন্ত্রণা আর কষ্ট মিলে
রাত্রি জাগে নিঃশব্দতে।
কে বোঝাবে ব্যথার ভাষা?
কার কাছে বা খুলব মন?
সবার মাঝে থেকেও আমি
অভিশপ্ত এক জীবন।
ছবিঃ ফেইসবুক
বাকিটুকু পড়ুন









