somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা সহ বর্তমান সময়ের এআই দিয়ে নকল করছেন! এআই দিয়ে গল্প কবিতা প্রবন্ধ, আহলে হাদিস লিখছেন। এআই দিয়ে রাজনীতি লিখছেন। এআই... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪ বার পঠিত     ০ like!

পরাবাস্তব গুহায়

লিখেছেন সালমান মাহফুজ, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:২৯

আমি তো জন্মাতে চেয়েছিলাম
আবদ্ধ জলাশয়ে
দিনভর সাঁতরানো কোনো হাঁস হয়ে–
অভুক্ত শরীরে চেয়েছিলাম ক্ষণিকের আলোড়ন
একটুখানি সঙ্গমসুখ!
আমি তো তোমাকে ছুঁতে চেয়েছিলাম বাতাস হয়ে...
সত্যিই আমি মেঘেঢাকা চাঁদের চাপা অভিমান নিয়ে
লিখতে চাই নি কোনো কবিতা!

ক্রমাগত আদিম দংশনে নীল হয়েও
আমি ভালোবেসে গেছি তোমার চোখের গভীরে
লেপ্টে থাকা সমস্ত সবুজ, ক্লাসরুমের মলিন আলোয়
মগ্ন হয়ে দেখেছি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩ বার পঠিত     ১ like!

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের শুরুতে, সুখে ভাসে মন,
দুদিন যেতেই পকেট ফাঁকা, ফর্দ লম্বা তখন।

শাড়ি গয়না পার্লারেতে ওড়ে সকল টাকা,
আমার ভাগ্যে রইল শুধু মানিব্যাগের ফাঁকা।

পূবে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৬৩ বার পঠিত     ৩ like!

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution brings change". কিন্তু সেই পরিবর্তন সবসময় শুভ হয় না। ফরাসি বিপ্লবের পর নেপোলিয়ন, রুশ বিপ্লবের পর লেনিন, কিউবায় চে ও... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৭৮ বার পঠিত     ০ like!

প্রিয় পিলখানা

লিখেছেন মাসুদ রানা শাহীন, ১২ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৯


প্রিয় পিলখানা…

‘পিলখানা’—শুধু একটি স্থানের নাম নয়; ২০০৩ সাল কিংবা তার পরবর্তী সময়ে বেড়ে ওঠা একঝাঁক কিশোর-তরুণের কাছে এটি এক অনন্য অনুভূতির নাম। স্বর্ণালী অতীত আর হাজারো স্মৃতির এক সম্মিলিত উপাখ্যানের নাম।

জীবনের ফেলে আসা দিনগুলোর দিকে ফিরে তাকালে যে নামটি হঠাৎ মনের ক্যানভাসে ভেসে ওঠে, সেটি আমার প্রিয় পিলখানা। কৈশোর থেকে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৩২ বার পঠিত     ০ like!

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে হতে পারে, এটি একজন কবির মৃত্যুকে ঘিরে লেখা শোকগাথা। কিন্তু একটু গভীরে গেলে বোঝা যায়, এখানে মৃত্যু উপলক্ষ মাত্র। কবিতাটি... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৩১ বার পঠিত     ০ like!

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া নয়,
প্রিয় মানুষের সুখের জন্য নিজেকে সরিয়ে নেওয়াও ভালোবাসা।

বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৪৫ বার পঠিত     ৩ like!

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব রোবট তৈরি করেছেন, যাদের শরীর, মুখাবয়ব, কণ্ঠস্বর, হাঁটাচলা—সবকিছুই অবিকল মানুষের মতো। শুধু বাইরে থেকে নয়, তাদের চিন্তা করার ধরন, কথা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৬১ বার পঠিত     ২ like!

আগ্নেয়াস্ত্রের/বন্দুকের লাইসেন্স করার নিয়ম, যোগ্যতা, খরচ এবং যাবতীয় খুঁটিনাটি

লিখেছেন এম টি উল্লাহ, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৯


দুই বছরেরও বেশি সময় স্থগিত থাকার পর ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১৬ সেপ্টেম্বর,২০২৬ দেশের সকল জেলা প্রশাসককে (ডিসি) নতুন করে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের সব আবেদন গভীরভাবে যাচাই-বাছাই ও পর্যালোচনার মাধ্যমে নিষ্পত্তির আনুষ্ঠানিক নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ব্যক্তি পর্যায়ে অস্ত্রের লাইসেন্স... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৬২ বার পঠিত     ১ like!

তুমি অন্য মনা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১২ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯


সংসারে মন না থাকিলে, তুমি অন্য মনা,
মন লুকিয়ে রাখ কোণ খানে-
ও চন্দ্রের সোনা;
অল্প স্বাদের দুনিয়ায়
কেনো থাকবে ভাঙ্গা গড়ায়,
মনের সওদা মন দিয়ে করতে হয়;
আমি মন দেখেছিলাম আন্ধার ঘরে
আলো তো পাইনি শুধু আঁধারে,
তবু মন বান্ধিছি অন্য মনে
যাচ্ছে সময় দুঃখ ছুঁয়ে ছুঁয়ে;
কি খরিদ করলাম দেখে শুনে;
দেখি মন, মনের সুখ নক্ষত্র রাত,
দেহ দেয়... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৪ বার পঠিত     ০ like!

মৃত্যুর চেয়েও নির্মম—কারও অনুপস্থিতিও যখন কারও মনে দাগ কাটে না!

লিখেছেন জুয়েল তাজিম, ১২ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:৩৫

কতটা নিঃসঙ্গ হলে একজন মানুষ নিজের ঘরে মৃত্যুবরণ করেন, অথচ তাঁর মৃত্যুর খবর পৃথিবী জানতে পারে প্রায় তিন বছর পর! এর চেয়েও নির্মম বাস্তবতা হলো, তাঁর অনুপস্থিতি এত দীর্ঘ সময়েও কারও মনে গভীর কোনো প্রশ্নের জন্ম দেয়নি!

মিশরের জিজা প্রদেশের আল-হারাম এলাকার একটি আবাসিক ফ্ল্যাট থেকে ৭২ বছর বয়সী এক নারীর... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৭৮ বার পঠিত     ০ like!

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই আন্তর্জাতিক সম্মেলনের অতিথি, রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকের অংশীদার। আহমদ আল-শারা ও তারেক রহমানের রাজনৈতিক জীবনের দিকে তাকালে এই বাস্তবতা ভালো ভাবে... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ২২১ বার পঠিত     ৩ like!

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি ইত্যাদি
বনের মধ্যে দিয়ে আঁকাবাঁকা নদী
জেলেরা মাছ ধরে, ধরে কাঁকড়া
মৌয়াল ঝুঁকি নিয়ে সংগ্রহ করে মধু।
ফেসবুকে রিলস এ দেখতে পেলাম
গোলপাতার ফল কেটে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৪০ বার পঠিত     ২ like!

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে প্রথম। কৈশোর থেকে যৌবন পেরিয়ে এখন মাঝ বয়সে দাঁড়িয়ে। ফেসবুক অ্যাকাউন্ট সম্ভবত বদলেছি ৭/৮ বার। এখন যেটা... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ১১৭ বার পঠিত     ১ like!

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার ফুরসত মেলে না তবে যখন কোন কারনে ভাবতে বসি তখন অনেকটাই কল্পনার মতো মনে হয়। ৯০ দশকের মাঝামাঝি বাসায় যখন... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     ৩ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য