somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধারাবাহিক উপন্যাস নগ্নবেলা

০৮ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেষ কিস্তি

বিমানবন্দরের আনুষ্ঠানিক শেষ করে ভেতরে ঢোকার আগে অহনার কাছে আসে পারভেজ। হাত ধরে বলে- আমাকে ক্ষমা করে দিও। তোমার ওপর অনেক জুলুম করেছি। জোর খাটাতে চেষ্টা করেছি। যা মোটেও উচিত হয়নি। এ জন্য আমি দুঃখিত ও লজ্জিত। সম্ভব হলে ক্ষমা করে দিও। আসলে আমি ভুলে গিয়েছিলাম আমার পরিচয়। আমার সীমাবদ্ধতা।
দু’চোখ উপচে অশ্রুর ধারা উথলে পড়ে। কাঁপা কণ্ঠের উচ্চারণ- আসলে আমার মান-অপমান বোধ খুব কম। ছোটকাল থেকে সকলের মুখে তা-ই শুনে এসেছি। টাকার জন্য জীবনে নিজেকে কত জায়গায় কতভাবে বিকিয়েছি। মানুষের লাথি, ধাক্কা খেতে খেতে কেমন ভোঁতা হয়ে গেছি। কোন কিছুতেই গা করি নি। শিক্ষাও নেই নি। অথচ দেখো- তোমার একটা কথা আমাকে বড় বেশি অপমানিত করলো। আমার সমস্ত সত্ত্বা ও অস্তিত্বে সজোরে প্রচণ্ড একটা ধাক্কা। শেষ পর্যন্ত স্ত্রীর কাছ থেকেও...। যাকে আমি জীবন দিয়ে ভালবাসি। তবে আজ মনে হয় এটার খুব বেশি দরকার ছিল। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই নাও, এটা ধরো। এখন খুলবে না। আমি যখন ভেতরে চলে যাবো। কিংবা বিমানে উঠে যাবো তখন এটা খুলবে। আসি, ভাল থেকো। সুখে থেকো।
অহনাকে কিছু বলার সুযোগ দিল না পারভেজ। খামটা হাতে ধরিয়ে দিয়ে হনহন করে ছুটে গেল ভেতরে। গ্লাসের মধ্য দিয়ে দেখা যায় নিরাপত্তা বেষ্টনী পার হয়ে পারভেজ ভেতরে ঢুকে যাচ্ছে।
কিছুক্ষণের মধ্যে বিমান আকাশে উড়বে। অহনার বুকে সহস্র তোলপাড়। কি আছে এই খামে। পারভেজ কি তাকে চিরমুক্তি দিয়ে গেল। এটা কি ডিভোর্স পেপার! অহনার হাত কাঁপছে। খামটা খুলবে কি খুলবে না সিদ্ধান্ত নিতে একটু সময় নেয়। খামটা ঘুরিয়ে-ফিরিয়ে দেখে। এরপর আস্তে আস্তে খোলে। কতগুলো মেডিকেল রিপোর্ট আর ছোট্ট একটা চিরকুট। কিসের মেডিকেল রিপোর্ট এগুলো। চোখ ঘুরে বেড়ায় পাতা থেকে পাতায়। সর্বশেষ চিরকুটে গিয়ে থামে-

অহনা
আমি অশিক্ষিত হতে পারি। কিন্তু অসৎ নই। একটা রিপোর্টের জন্য তুমি আমাকে যে কষ্ট দিলে তা মনে থাকবে চিরদিন। আমার ওপর তোমার বিশ্বাস নেই, আস্থা নেই। তোমার সব বিশ্বাস রিপোর্টে। এগুলো সেই বিশ্বাসের দলিল। একবার ভাবলে না তোমাকে কতটা ভালবাসি। অহনা, বিশ্বাস করো আমার জীবনে তুমিই একমাত্র নারী। তোমাকে ছাড়া দ্বিতীয় কোন নারীকে আমি ছুঁয়ে দেখিনি। কোনদিন ছুঁতে পারবোও না। আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে তোমাকে বিশ্বাস ও আস্থার দলিল দিয়ে গেলাম। আর কোনদিন আমি দেশে ফিরে আসবো না। না, আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না। তবে তুমি ইচ্ছা করলে আমাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে নিয়ে সুখের সংসার সাজাতে পারো। পারলে ক্ষমা করে দিও।
ইতি
পারভেজ

চিঠি পড়ে স্থির থাকতে পারে না অহনা। সারা শরীরে লাভার বিচ্ছুরণ ঘটে। খামটা বুকে চেপে ধরে বসে পড়ে। ঝিম ধরে সারা গায়ে। কি তীব্র অবশতা তাকে বরফের মতো শক্ত করে তুলছে। নড়ার বৃথা চেষ্টা করছে। মোজাইক করা মেঝেটাকে মনে হচ্ছে কাঁদায় মাখামাখি। তার পা টেনে ধরছে। মাথায় প্রচণ্ড যন্ত্রণা। হৃদয়ে দহন- এটা তুমি কি করলে পারভেজ। আমার একটা পজেটিভ বিষয় তুমি নেগেটিভ হিসেবে নিলা। একবারও আমার দিকটা চিন্তা করলে না। চিৎকার করে বলে- নিপুণ তোর দুলাভাইকে থামা।

পারভেজকে বহনকারী বিমান তখন আকাশে ডানা মেলে ধরেছে। অহনার চোখ আটকে থাকে সেদিকে। দেখতে দেখতে দৃষ্টিশক্তির সীমানা অতিক্রম করে বিমান। আকাশে তখন অঝোর ধারায় কান্না।

সমাপ্ত
ধারাবাহিক উপন্যাস নগ্নবেলা কিস্তি-১
ধারাবাহিক উপন্যাস নগ্নবেলা কিস্তি-২
ধারাবাহিক উপন্যাস নগ্নবেলা কিস্তি-৩
নগ্নবেলা কিস্তি-৪
নগ্নবেলা-৫
নগ্নবেলা-৬
নগ্নবেলা-৭
নগ্নবেলা-৮
নগ্নবেলা-৯
নগ্নবেলা-১০
নগ্নবেলা-১১
নগ্নবেলা-১২
নগ্নবেলা-১৩
নগ্নবেলা-১৪
নগ্নবেলা-১৫
নগ্নবেলা-১৬
নগ্নবেলা-১৭
নগ্নবেলা-১৮
নগ্নবেলা-১৯
নগ্নবেলা-২০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×