somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুলের নাম : বাদুড় ফুল

১৬ ই মে, ২০২২ রাত ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাদুর ফুল



অন্যান্য ও আঞ্চলিক নাম : বাদুর-মুখো ফুল
Common Name : Bat Flower, Cat's Whiskers, Devil Flower, Black Bat Flower.
Scientific Name : Tacca chantrieri.



বাদুড় ফুল যেমন নাম তেমনি দেখতে। প্রকৃতিতে কালো ফুলের দেখা খুব বেশি মেলে না। তাই কালো ফুলের আলাদা একটা কদর আছে সব সময়ই। তবে এই বাদুর ফুলের হিসাবটা আলাদা। অনেকেই মনে করনে এটি দেখতে বিদগুটে। কেউ কেউ বলেন এটির নাম হওয়া উচিত এ্যালিয়েন ফুল। এর ইংরেজি নাম (Bat Flower, Cat's Whiskers, Devil Flower, Black Bat Flower) গুলির অনুবাদ করলে অর্থ দাঁড়ায় বাদুড় ফুল, বিড়ালের গোঁফ ফুল, শয়তান ফুল, কালো বাদুড় ফুল ইত্যাদি। অবশ্য এরা কালো ছাড়া সাদা রঙেরও হয়ে থাকে, সেগুলিকে সাদা বাদুর ফুল বলে। এদের অন্তত ১৬টি প্রজাতি রয়েছে। যাদের মধ্যে অন্তত ১৩টি এই এশিয়ার স্থানীয়।



ফুলের পাশে দিয়ে যে কেশর গুলি বের হয় সেগুলি দেখতে বিরালের গোঁফের মতো মনে হয় বলে Cat's Whiskers Flower নামেও ডাকা হয় একে। এই ফুলের ফরাসি নাম “Moustaches de tigre” যার অর্থ “বাঘের গোঁফ”।

অনেকের মতেই অস্বাভাবিক কালো ফুলগুলি বিড়ালের লম্বা গোঁফ যুক্ত ডানা মেলা কালো বাদুড়ের মতো দেখায়। তবে আমার কাছে একে দেখতে খারাপ বা বিদঘুটে লাগেনি। বরং এদের আশ্চর্যজনক সৌন্দর্য, মন্ত্রমুগ্ধ করেছে। সুযোগ হলে এদের অবশ্যই আমি আমার বাগানে বিশেষ স্থান দিবো। কারণ এটি একটি বিরল এবং রং এর জন্য অস্বাভাবিক উদ্ভিদ বলা চলে। ফুলের কোনও উল্লেখযোগ্য সুগন্ধ নেই। অনেকে বলেন তারা একটা বাজে গন্ধ পান, তবে সেটা তাদের কল্পনাপ্রসূত হতে পারে।



এরা কন্দযুক্ত বহুবর্ষজীবী হয়। কন্দ ও শিকড় থেকে বংশ বিস্তার করে। কন্দের ঔষধী গুণ রয়েছে। জাপান ও চীনে অনেক আগে থেকে এদের চাষ করা হয়।

সরাসরি কন্দের সাথে সংযুক্ত দীর্ঘায়িত, সরল পাতাগুলি সোজা উপরের দিকে উঠে যায়। তাদের মাঝখানে একটি দীর্ঘ দণ্ডের চূড়ায় ফুলটি ফোটে। উদ্ভিদের সবচেয়ে দর্শনীয় অংশটি নিঃসন্দেহে এই ডানা মেলে থাকা কালো ফুলটি।



ছবি তোলার স্থান : কার্জন হল, ঢাকা বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৪/২০১৮ ইং





=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অলকানন্দা, আকন্দ, আমরুল,
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা
গাঁদা, গামারি, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া,
ঘোড়া চক্কর
জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা,
পপী, পুন্নাগ
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বাদুড় ফুল, বাগানবিলাস, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট
ভাট ফুল
মাধবীলতা, মধুমঞ্জরি
রঙ্গন, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধাচূড়া, রাণীচূড়া
লতা পারুল
শাপলা (সাদা), শিউলি, শিবজটা, সুলতান চাঁপা
জবা - ১, জবা - ২, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, গোলাপী জবা


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩, রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অলকানন্দা (বেগুনী)-২, অলকানন্দা (বেগুনী)-৩, আমরুল-২,
কচুরিপানা ফুল-২, কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গাঁদা-২, গ্লুকাস ক্যাসিয়া-২, গোলাপি আমরুল-২,
ঝুমকোলতা-২
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
তারাঝরা- ২, দাদমর্দন-২
নাগেশ্বর-২, নাগলিঙ্গম-২, নাগলিঙ্গম-৩
পপী-২, পপী-৩, পপী-৪, ফাল্গুনমঞ্জরী-২,
বাগানবিলাস-২, বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩, বিড়াল নখা-২,
মাধবীলতা-২
রুদ্রপলাশ-২, রাজ অশোক-২, রাধাচূড়া-২, রাধাচূড়া-৩,
লতা পারুল-২, লতা পারুল-৩
শিউলি-২

গামারির হলুদ বন্যা, আরো কিছু গামারি, শিমুল গাছে আগুন, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল
মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০২২ রাত ২:২১
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×