আমার প্রিয় পোস্ট

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

সামহোয়্যারইন ব্লগ : সপ্তাহের নির্বাচিত পোস্ট (১৬ আগস্ট - ২২ আগস্ট)

২৩ শে আগস্ট, ২০১০ রাত ৯:৪৫

শেয়ারঃ
0 5 1

সামহোয়্যারে অমুক নেই, তাই ভালো লেখা নেই; তমুক-সমুক চলে গেছে, তাই আর ভালো লেখা আসছে না- এই ঘরানার উচ্চাঙ্গ সঙ্গীত (এবং কখনো কখনো কত্থক নৃত্য সহযোগে) প্রায়ই শুনে আসছি। হ্যাঁ, এটা ঠিক যে, নিষ্ফল আস্তিক-নাস্তিক সংঘাত ব্লগারদের মধ্যে বিরক্তির উদ্রেক করে। কখনো বা মন বিষিয়ে তোলে নির্বিচার কপি-পেস্ট। যে ব্লগে প্রতি মিনিটে যেখানে একটি করে পোস্ট পড়ে, সেখানে প্রতিনিয়ত স্ক্রল করে করে ভালো লেখা খুঁজে পাওয়াও কঠিন। কিন্তু আছে ঠিকই, ভালো লেখা প্রচুর আছে।
সচলায়তনে একটি লেখা তিন-চার দিনও প্রথম পৃষ্ঠায় থাকে। কিছু 'ভারী লেখা' ঘিরে নিজেরা-নিজেদের পিঠ চুলকাচুলকি করে আনন্দ পাওয়ার চেষ্টা সেখানে দেখা যায় হরহামেশা। ওদিকে আমার ব্লগ ওই আগের মতোই, অনলাইন চটি ম্যাগাজিন হয়ে ওঠার প্রাণপণ চেষ্টায় রত। প্রথম আলো ব্লগ যতোটা না ব্লগ, তার চেয়েও বেশি অনলাইন বন্ধুসভা। এর বাইরে এখনো আশার প্রদীপ হয়ে আছে কেবল সামহোয়্যারইন। এতো বৈচিত্র্য, এতো প্রাণময় গতি, ব্লগারের প্রাচূর্য আর কোথায় পাওয়া যাবে?

কোনো কোনো লেখা তালিকায় আসা নিয়ে প্রশ্ন তুলতে পারেন ব্লগাররা। সেটা স্বাভাবিক। তবে মনে রাখতে হবে, সবার পছন্দ একরকম নয়। কেউ হয়তো প্রযুক্তিবিষয়ক টিপস পছন্দ করেন, তিনিই আবার শিরোনামে 'গল্প' দেখলে ক্লোজ বাটন টিপে দেন। কারো পছন্দ ধর্মীয় পোস্ট, বিজ্ঞানে হয়তো চরম অরুচি তার। সবাই যেন কিছু না কিছু খোরাক পান, সেদিকে লক্ষ্য রেখেছি যথাসম্ভব। বলে রাখা ভালো, বছরদুয়েক আগে একস্লিপ নামের একজন ব্লগার সপ্তাহের নির্বাচিত পোস্টের তালিকা করতেন অনিয়মিতভাবে। আমার এই প্রচেষ্টাও পরীক্ষামূলক, ভবিষ্যতে চলতে পারে, নাও চলতে পারে।

মুক্তিযুদ্ধ
বাংলাদেশের ভিনদেশী বন্ধু : পর্ব - ১ | পর্ব - ২ | পর্ব - ৩
লে. জে. এ এ নিয়াজির একটি দুর্লভ সাক্ষাতকার
মুক্তিযুদ্ধ বিষয়ক ২০ টি বই ডাউনলোড করুন

ঐতিহ্য
প্রাণের শহর ঢাকা
ঢাকার জাদুঘর সমূহ
বি কে দাস রোড, ফরাশগঞ্জ- অবহেলিত ঐতিহ্য

সমসাময়িক
প্রথম আলোর ইতিহাস দখল এবং যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নির্মাণ প্রকল্প
যৌনকর্মীঃ একজন পেশাজীবীর স্বীকৃতি ও তদসংলগ্ন ছেঁড়া চিন্তা
দিন বদলের মেলাতে চেনাজানা মানুষগুলো বদলে কেন যায়
মাল্টিলেভেল মার্কেটিং এর শর‌য়ী বিধান : পর্ব - ১ | পর্ব - ২
পাহাড় নিয়ে চক্রান্ত,সিএইচটি কমিশন,লিরা এবং হানা শামস'রা
জেনে নিন কি কি ক্ষেত্রে আদালত অবমাননা হয় না ?
কনষ্টিটিউশন পর্যালোচনা : পর্ব - ১ | পর্ব - ২ | পর্ব - ৩
ডেসটিনি বন্ধ হচ্ছে কিন্তু গ্রাহকের স্বার্থ দেখবে কে ?
আমরা ফ্যাসিবাদী না, আসলে আমরা সচেতন
লোডশেডিং নিয়ে ফেসবুকে একটা দারুন লেখা
ভোগবাদ, র্দূনীতি ও কর্পোরেট বাণিজ্য
জঙ্গিবাদ ও সুইসাইড টেররিজম
আমার ভাষা-সংস্কার ভাবনা
বাংরেজি / Engলা

সমসাময়িক - যানজট
জ্যামময় এই নগরী!
শম্বুক বাস-গতি, সেদ্ধ বাস-মতি
যানজটের কারণ প্রাইভেট গাড়ী নিয়ন্ত্রণ হয় না, বন্ধ হয় স্কুল, রিকশা
সিউলে দোতলা সড়ক ভেঙ্গে ফেলায় পুনরায় পানিপ্রবাহ চালু

বিতর্ক
হিমু, সজল , জার্মানির রাত এবং মুসা ইব্রাহীম প্রসঙ্গ
মুসা ইব্রাহীমের সার্টিফিকেট
মুসা ইব্রাহিম এর সার্টিফিকেট গাজাখোরী(?)
সেই পুরোনো প্রসংগ: মুসা ইব্রাহিম এর এভারেস্ট জয়
আমরা বিশ্বাস করেও কি সেই আদর্শটিকে লালন করতে পারছি?

স্মরণ : শামসুর রাহমান
কবির নির্জন বাড়িটি
স্মরণ: কবি শামসুর রাহমান এবং তার বারোটি কবিতা
তাঁর নাম শামসুর রাহমান

পড়াশোনা
গবেষনায় সায়েন্স ও টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়গুলির ব্যর্থতা।মূল কারনটা কোথায়?
বেসরকারী শিক্ষকদের হাল এবং আমাদের শিক্ষার বেহাল অবস্থা
কওমী মাদরাসা : ঐতিহ্য অবদান
বীজতলা ইংলিশ মিডিয়াম স্কুল
GRE GMAT IELTS TOEFL ফ্রি ডাউনলোড সিরিজ
GMAT/IELTS/SAT/CAT/GRE/MBA কিছু বই এর ডাউনলোড লিঙ্ক
Bengali-English অথবা English-Bengali গুগল ডিকশনারী
সফ্টওয়ার দিয়ে জ্যামিতির বিভিন্ন সংকেত লিখুন

বিজ্ঞান
কোয়ান্টাম ইলেক্ট্রোডাইনামিক্সের ছোট্ট দুর্বলতা?
আইনস্টাইনের চোখে ধর্ম এবং বিজ্ঞান
হাউমেইয়া (বামন গ্রহ)
কৃত্রিম প্রাণ তৈরি হল

সাহিত্য/ বইপত্র
ফেরদৌসির শাহনামা: ইসলামপূর্ব পারস্যের লোককথা এবং ইতিহাস
বই আলোচনা: বিশ্ব পুঁজিবাদ এবং বাংলাদেশের অনুন্নয়ন
সত্যজিৎ রায় এর জনপ্রিয় কিছু বই এর ডাউনলোড লিংক
বই আলোচনা: চলচ্চিত্রের সংকট নিরসনের উপায়
অ্যালেন গিন্সবার্গের কবিতা- ১

রম্য
সাংবাদিকতা প্রশিক্ষন : জার্নালিজমে গ্র্যাজুয়েশান করার কোন দরকার নাই
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্লগের ব্যানার পরিবর্তন প্রসঙ্গে
যখন জেনে গেলাম আমিই লোকালটক
ভুপৃষ্ঠ ছেড়ে বেল গাছে চড়তে চান?
পলিটিক্যাল জুক্স : পর্ব - ১ | পর্ব - ২
গরু-বন্দনা

শেয়ারবাজার
শেয়ার বাজার-১৪: অতিমূল্যায়িত ও অবমূল্যায়িত শেয়ার
Share/Stock analysis from your mobile

ধর্ম
ডাউনলোড করুন কোরআন শরীফের বাংলা অনুবাদ
রাজনৈতিক ধর্ম বনাম ধর্মীয় রাজনীতি
অন্যান্য ধর্ম পরিচিতি ১: শিনতাও
নেটে রমজান ও ইসলামী বিধান
ধর্ম বিষয়ে ৬০টি জিজ্ঞাসা

দূরের জানালা
মেঘের শহর দার্জিলিংয়ে : পর্ব - ১ | পর্ব - ২
চীন লাল পতাকার দেশে
মালয়েশিয়া বো'লে

গান
Karunesh - নিউ এইজ জগতে অন্যরকম একটি নাম
আমার প্রিয় কিছু ইন্সট্রুমেন্টাল : পর্ব - ১ | পর্ব - ২
দ্য সঙ্‌ ইন্টারন্যাশনাল
নকল সুরে গান

ছবিশালা
রহস্য-রোমান্চ মুভি প্রেমিকরা এই মুভিগুলো দেখেছেন তো?
সাই-ফাই মুভি প্রেমিকরা এই মুভিগুলো দেখেছেন তো?
কমেডি মুভি প্রেমিকরা এইমুভিগুলো দেখেছেন তো?
নতুন ২ টা মুভিঃ Salt এবং Prince of Persia
হরর মুভি প্রেমিকরা এইমুভিগুলো দেখেছেন তো?
২০টি নতুন মুভির লিংক : ৩০০-৬০০ মে.বা
খুব পছন্দের ৫টি ইংলিশ টিভি সিরিয়াল
হিন্দী মুভি বাংলা রিভিউ- Raajneeti
ক্লিন্ট ইস্টউডের দশটি ওয়েস্টার্ন মুভি
সম্প্রতি ভালো লাগা ৫টি ড্রামা মুভি
ক্লিন্ট ইন্টউড: ডার্টি হ্যারি সিরিজ
বাংলাদেশি সাইন্সফিকশন মুভি?
অন্য রকম মজার তিনটি মুভি
এঞ্জেলিনা জোলির SALT
প্রিয় কিছু রোমান্টিক মুভি
মাস্ট সী সুইডিশ থ্রিলার
'হেল্প' দ্য হরর মুভি
অন্ধকারের গল্প

ছবি ব্লগ
একটা সলিড ছবি ব্লগ | বর্ষা ও গ্রাম | শেকড়ের সন্ধানে ১
ছোট্ট বেলায় আপনারা কি এরকম করেছেন | রৌদ্র দাহ; অত:পর...
নীল জল দিগন্তে ... | বান্দরবন স্বর্ণমন্দির | উইকেন্ড ট্যুর Tincha Falls |
মাউন্টেইন পিক | আমার আদি ঢাকার কিছু ফটোগ্রাফ
ডলফিন | ন্যাট জিও | ধানের খড়ের বানানো সাপ
Coca cola...Some years ago... | ঢাকায় সন্ধ্যা
পাখিকে করে দেব তোমাদের আপনজন | টাটকা নতুন ছবি
নেপাল ,কাঠমান্ডু - ফিল্ম ট্রেনিং ওয়ার্কশপ এর দিনগুলি : পর্ব - ১ | পর্ব - ২
Great Painting... | দ্বৈত রঙধনূ শেষে ফিরে আসা এইচডিআর আকাশে
শিশু শ্রম.... | দূর প্রবাসে আমার তোলা কিছু ছবি-২
আজাইড়া ভাববাদী ঘরণার ফুটানি মার্কা ফটোব্লগ

স্মৃতি/অভিজ্ঞতা
পরিদর্শন করতে গিয়েছিলাম সিঙ্গাপুরের HP high Tech প্রোডাকশন অফিস
বিশ্ববিদ্যালয় শিক্ষক ও বিবাহিত ছাত্রীর পরকীয়া এবং একটি ভাঙ্গা সংসার
মধ্য রাতে কুইবেক সুন্দরির ডাকে সাড়া না দেওয়ায় গালি দিল ফাক ইউ
সাংবাদিকতা ছেড়ে যাচ্ছি, অভিসারে স্মৃতিকাতর মন
হোটেল সোনারগাঁয়ে স্বপ্নের ইফতার বাস্তবায়ন
চাকরি টা আমি ছেড়ে দিয়েছি বেলা শুনছো...
জাম্প কেডস্ ,আমার ঈদ এবং বুবু
একজন মায়ের অনুরোধে লিখছি
কাছ থেকে দেখা দূর থেকে ভাবা
১৯৭২ থেকে ১৯৭৫ এর গল্প
সিনেমা দেখার সাতকাহন
স্মৃতিকথা আর সাপলুডু-১
ভিমড়ি খাইসিলাম আমি
---------------------------
ভালো ঘর , ভালো বর!
বুয়েট লাইফ এর শুরু!
ডায়লেমা _কারাতে
যেভাবে বেড়ে উঠি
আমার বৃষ্টি বিলাস
স্মৃতি; ২১ আগষ্ট
একলা ভাবনা
ইউনাইটেড

ব্লগ
উপমা আপডেট < ১০ > উপমা অধ্যায়ের আপাতত এখানেই সমাপ্তি
ব্লগীয় শিক্ষার আসর: কিভাবে বুঝবেন লুল টেষ্ট পজেটিভ
মানবিক সেবায় ব্লগ; মোখলেস এখন নিরাপদ
আমার এক বৎসর পূর্তি ও যত শত ব্লগীয় ফূর্তি
টেকটিউনসের সার্ভার পরিবর্তনের কাজ চলছে
যে কমেন্ট হয়নি করা, যে কমেন্ট হয়না করা
সবিনয় প্রস্তাব: ব্লগে বাঙলা-তারিখ সংযোজন করুন
সামুর নতুন ফিচার সমূহ
ব্লগারদের নামে গীবত

গল্প
অস্কার ওয়াইল্ডের অনুবাদ গল্প: একজন সুখী রাজপুত্তুরের গল্প
কতিপয় জীবনের সাধ এবং চর আর খেচরের কবন্ধ-উপাখ্যান
বেড়াল অথবা আত্মহত্যার গল্প : পর্ব - ১ | পর্ব - ২
শঙ্খমিত্রার বেড়ি এবং খেচর ও চরের উপাখ্যান
দুঃখী সবুজ পাতা : পর্ব - ১ | পর্ব - ২ | পর্ব - ৩
শিমুলতলীতে ফিরে যেতে হবে
দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর কারণ
অন্ধকারের পাহাড়
একদিন প্রতিদিন
ক্ষ্যাত গল্প
বোকা
ইমন জুবায়েরের একগুচ্ছ গল্প :
পিদিম ভূতের কান্ড | যে-কারণে সর্দি হল পিদিমের | রাকার স্বপ্ন
নীলবর্ণের পাহাড়ের কাছে | পরিরা যখন নামল | পরির দেশের উদ্বেগ
অচ্ছুত নগর | কী আজব সার্কাস এন্ড কোং | আঁকার খোঁজে
পিদিম এবার হল একটা বাঘ | তিতা-কটূর খপ্পরে | ভারি মজার একটা যুদ্ধ

সায়েন্স-ফিকশন
এলেনা... : পর্ব - ১ | পর্ব - ২ | শেষ পর্ব
একটি অসম্পূর্ণ ব্লগীয় সাইন্স ফিকশান
নিকষ কালো (পর্ব-১)
সান অফ গড
ব্লেড রানার

প্রযুক্তি-কম্পিউটার
প্রেম ভালবাসা আর উবুন্টু লিনাক্স
ইউটিউবের দেবশিশুরা
তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভাইরাস
এক ক্লিকে উবুন্টুকে দিন ম্যাকের চেহারা
উবুন্টুতে পুরাতন সফটওয়্যার ফিরে পাওয়ার সহজ উপায়
গোপন বার্তা পাঠানোর সম্ভাবনাময় দিগন্তঃ স্টেগানোগ্রাফি
১০টি ফ্রী ওয়েব এপ্লিকেশন যা আপনার ডেস্কটপ এপ্লিকেশনকেও হার মানাবে
নিজের ওয়েবসাইট বানানো : সূচীপত্র
যেভাবে উইন্ডোজ এক্সপি রি-ইন্সটল না করে পিসি রিকভার করবেন
এইচটিএমএল বা সিএসএস টেমপ্লেট/থীম ডাউনলোডের এক্সক্লুসিব ৩০টি সাইট
কম্পিউটার থেকে ভয়েস রেকর্ড করুন Advanced Audio Recorder দিয়ে…
সচরাচর ব্যবহৃত সফটওয়্যার ও তাদের অল্টারনেটিভ সমূহ
কোনও ডাটা লস ছাড়াই কম্পিউটারের হার্ড ডিস্কের সকল ভাইরাস দূর করা
বাংলাদেশের সর্ববৃহৎ এবং পূর্নাঙ্গ টিউটোরিয়াল ভিত্তিক বাংলা সাইট
পাসওয়ার্ড দিয়ে লক করে রাখুন কম্পিউটারের CD/DVD Drive
এবার কম্পিউটার নিজেই আপনার চোখ নিরাপদ রাখবে
উইন্ডোজ কম্পিউটারের স্টার্ট মেনুকে আরও গতিময় করে তুলুন
সফটওয়ার দিয়ে আপনার আইপি প্রতি মিনিটে বদলান
অবশেষে অভ্র থেকে সরিয়ে নেয়া হলো ইউনিবিজয় লেআউট
XAMPP এবং ল্যান-এ আপনার ডট কম* ডোমেইন
আমরা অনেক সময় বিভিন্ন DVD/CD কপি করতে পারি না
ইমেজ resize এবং ফরমেট পরিবর্তন
মার্টভিউ - একটি চমৎকার ই-ম্যাগ রিডার
এবার প্রোগ্রামিং শিখি বাংলায়..
ফায়ারফক্সের অসাধারণ একটা এড-অন
ইউটিউব ভিডিও দেখুন উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে
পিসিতে থাকা কিছু ছোট ছোট পোর্টেবল সফটওয়্যার
আপনার ব্রাউজার আর ডেস্কটপ দেখতে কেমন?
কোন কিছু image আকারে প্রিন্ট করুন
জাভাস্ক্রিপ্ট ওয়ার্কশপ-পর্ব ১
তথ্যপ্রযুক্তি পুরস্কার ২০১০
আসুন মজা করি
ইউটিউব ডাউনলোডার

মোবাইল
মোবাইল দিয়ে তোলা ছবিকে আরও উন্নত করতে কিছু মোবাইল ফটোগ্রাফী টিপস
যারা নতুন সেট কিনতে চাচ্ছেন (নোকিয়া)
সিক্রেট কোড ফর অল নকিয়া এস৬০ মোবাইল
সকল চায়না মোবাইল এর গোপন কোড

রেসিপি ও রসনা
আরো কিছু টিপস্ এবং সহজ শর্টকাট রেসিপি...
আসেন স্বাদ বদল করি
খাবারের পর আমাদের সাতটি ভুল
কিছু পানীয় রেসিপি
ইলিশ-বন্দনা

বেড়ানো
আকাশ ছুতে চাইলে যেতে পারেন বান্দরবানের নীলগিরি...
ঘুরে আসুন সিলেটের লালাখাল

বিবিধ
কথাচ্ছলে মহাভারত - ২০
কুহুনামা - আগস্ট ১৭, ২০১০
একটি আপেল গাছের গল্প
মেঘের চিঠি - ১৭
চট্টগ্রামের রক্তদাতাগণ লক্ষ্য করুন
নিশাত কে বাচাতে এগিয়ে আসুন!
সাংবাদিকদের জন্য আর্কষনীয় সুযোগ ( বিদেশে ট্রেনিং-এওয়ার্ড )

 

প্রকাশ করা হয়েছে:   বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ৯:৪৬
রুদ্রপ্রতাপ বলেছেন: প্রথম

আপনারে মিস কর্ছি
২৩ শে আগস্ট, ২০১০ রাত ৯:৪৮

লেখক বলেছেন: পেশাগত আর পারিবারিক ব্যস্ততায় ব্লগ থেকে দূরে থাকতে হয়েছিল। কিন্তু আপনাদের আমি সবসময়ই মিস করেছি। ধন্যবাদ স্বপ্নকথক।

২৩ শে আগস্ট, ২০১০ রাত ৯:৫০

লেখক বলেছেন: থ্যাঙ্কস আল-আমীন।

২৩ শে আগস্ট, ২০১০ রাত ৯:৫২

লেখক বলেছেন: :)

৪. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ৯:৪৮
মুন্ডুহীন বলেছেন: আরে এইডা ফিফা নাকি? B:-) আপ্নে এত্তদিন কই আছিলেন? :-*
২৩ শে আগস্ট, ২০১০ রাত ৯:৫৫

লেখক বলেছেন: হ্যাঁ। পারিবারিক ও পেশাগত ব্যস্ততা ছিল। মাঝখানে একবার দেশের বাইরেও গিয়েছিলাম। ধন্যবাদ।

৫. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ৯:৫০
মৈত্রী বলেছেন: এতো গবেষণা করতে পারেন!!
২৩ শে আগস্ট, ২০১০ রাত ৯:৫৬

লেখক বলেছেন: এটা আপনাদের কাজে লাগলে আমারও ভালো লাগবে। বিশেষ করে যারা ব্লগে খুব বেশি সময় দিতে পারেন না তাদের জন্য।

৬. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ৯:৫১
এস বাসার বলেছেন: এত দিন কোথায় ছিলে???????????????????????
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:০৪

লেখক বলেছেন: পারিবারিক ও পেশাগত ব্যস্ততা ছিল। মাঝখানে একবার দেশের বাইরেও গিয়েছিলাম। সবমিলিয়ে বুঝতেই পারছেন! :)

৭. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ৯:৫৩
মুন্ডুহীন বলেছেন: এই লেখা লিখতে কইদিন লাগছে? :#)
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:০৬

লেখক বলেছেন: গত তিন দিন ধরে ব্লগে সবার পোস্ট অনুসরণ করছিলাম।

২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:০৮

লেখক বলেছেন: হা...হা...হা..@
হা...হা...হা..হা...হা...হা..হা...হা..! ;)

৯. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ৯:৫৫
এরশাদ বাদশা বলেছেন: অয়েলখাম ভ্যাক!!!!

যে গর্তে আছিলেন, হেই গর্ত বহুদিন আপনের নিতম্বের উষ্ঞতা স্মরন কইরা ধন্য হইবো। পুস্ট যথারীতি ভ্যাপক।
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:১০

লেখক বলেছেন: কেমন আছেন? আপনার স্বেচ্ছা ধর্মঘট উইথড্র করেছেন দেখে ভালো লাগল।

১০. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ৯:৫৫
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: ওয়েল কাম ব্যাক ফিফা, এসেছেন একেবারে ফিফা মার্কা পোস্ট দিয়েই। গুড জব, ব্লগিং চালিয়ে যান
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ পরিবেশবাদী। গুগলসার্চে আপনার ব্লগে আমাকে জড়িয়ে একটি পোস্ট দেখলাম।

১১. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ৯:৫৬
অপ্রয়োজন বলেছেন: ভালো হৈলো ... এখন থেকে সপ্তাহে একদিন এসে আপনার সংকলনের পোস্টগুলো পড়ে যাবো :)

এমন কস্ট করার জন্য ধন্যবাদ।
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৩১

লেখক বলেছেন: ব্লগে অনেকেই সময় দিতে পারেন না সেভাবে, আবার এতো এতো পোস্টের ভিড়ে ভালো লেখা যেমন প্রথম পাতায় বেশিক্ষণ স্থায়ী হয় না, তেমনি স্ক্রল করে করে ভালো লেখা খুঁজে পাওয়াও কঠিন। সবমিলিয়ে এই সংকলন থেকে অনেকে উপকৃত হবেন আশা করি।

২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৩৩

লেখক বলেছেন: :) কেমন আছেন? খাওয়া-দাওয়া তো আর হল না শেষপর্যন্ত! :(

১৩. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ৯:৫৮
বৃহস্পতি বলেছেন: ওয়েলকাম ব্যাক ফিফা ভাই।অনেকদিন পরে আপনারে দেখলাম।আবার হাওয়া হইয়া যাইয়েন না
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৩৪

লেখক বলেছেন: হ্যাঁ, অনিচ্ছাসত্ত্বেও বেশ অনেকদিন ব্লগ থেকে দূরে থাকতে হয়েছিল। ব্লগকে আমি ভালোবাসি। আপনাকে ধন্যবাদ বৃহস্পতি।

১৪. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ৯:৫৯
হরিসূধন বলেছেন:
তাইলে শেষ পর্যন্ত ফিরা আইলেন?? :)

এত বিভাগী সংকলনীয় পোষ্টের লিংক দিলেন.....

অথচ রাজনীতি নিয়ে পোষ্টের লিংক দেখলাম না!!! :(

দেশ এগিয়ে যাচ্ছে ......
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৩৫

লেখক বলেছেন: আমার নিজের কাছেও অবাক লাগছে এই ভেবে, 'রাজনীতি' কিভাবে বাদ পড়ে গেল! থ্যাঙ্কস।

২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৩৬

লেখক বলেছেন: পারিবারিক ও পেশাগত ব্যস্ততা ছিল। মাঝখানে একবার দেশের বাইরেও গিয়েছিলাম।

১৬. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:০২
অনিগিরি বলেছেন: এতকিছু কেমতেরে ভাই???
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৩৮

লেখক বলেছেন: আপনাদের কাজে লাগলে আমারও ভালো লাগবে।

২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৩৮

লেখক বলেছেন: :)

১৮. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:০৪
শূণ্য উপত্যকা বলেছেন: যারা কাক হয়ে চিল সাজতে চেয়েছিল তাদের কি হবেগো :((

ব্যাক ফিফা।
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৩৮

লেখক বলেছেন: কে কাক আর কেইবা চিল? B:-)

২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৩৮

লেখক বলেছেন: :)

২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৩৮

লেখক বলেছেন: B:-)

২১. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:০৭
জুন বলেছেন: আমার লেখা 'চীন লাল পতাকার দেশে'র নাম উল্লেখ করার জন্য অসংখ্য ধন্যবাদ।
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৫২

লেখক বলেছেন: 'চীন - লাল পতাকার দেশে' ভালো একটি ধারাবাহিক। আপনাকে ধন্যবাদ।

২২. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:০৮
বিপ্লব৯৮৪২ বলেছেন:
আপনি কখনো আমার ব্লগে আসেননি কিন্তু আমার একটা লেখা নির্বাচনে স্থান দিয়েছেন।

যেহেতু প্রতিটা লাইন একেকটা লিংক তাই দুটো লাইনের মাঝে একলাইন স্পেস রাখুন।

আপনার এই উদ্যোগ ভাল লাগল। আশা করি প্রতি সপ্তাহে একটি করে লেখা পাব।
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৫২

লেখক বলেছেন: আপনার ব্লগে গেছি তো বটেই, তবে অফলাইনে। দুটো লাইনের মাঝে একটা করে স্পেস দিলে পোস্টটা বিশাল আকার নেবে, যা পাঠকের বিরক্তি উৎপাদন করবে বলে মনে হয়েছে। আপনাকে ধন্যবাদ।

২৩. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:০৮
অবাক মানুষ বলেছেন: মারহাবা মারহাবা প্রিয়তে++++++++
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৫৩

লেখক বলেছেন: থ্যাঙ্কস! :)

২৪. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:০৯
বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: আমার পুস্ট নাই ক্যান.....আপ্নেরে মাইনাস X( X( X(
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৫৩

লেখক বলেছেন: :) এই সপ্তাহে নেই, পরের সপ্তাহে নিশ্চয়ই থাকবে।

২৫. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:০৯
নাজমুল হক রাসেল বলেছেন: পরমানন্দ বলেছেন: দ্য গেইম ইজ অন
এগ্রিড। আরো তো চারজন ছিল :( :(
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৫৪

লেখক বলেছেন: B:-)

২৬. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:১০
কাঠের খাঁচা বলেছেন: এইডা কারে দেখি :-B :-B :-B :-B :-B :-B ওরে এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৫৪

লেখক বলেছেন: :)

২৭. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:১০
শাদা-অন্ধকার বলেছেন: শুভ প্রত্যাবর্তন, ফিফা ভাই।
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ শাদা-অন্ধকার।

২৮. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:১০
মেটাফর বলেছেন: বহুদিন পরে
ওয়েলকাম ব্যাক।
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৫৪

লেখক বলেছেন: হ্যাঁ, থ্যাঙ্কস মেটাফর।

২৯. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:১৫
স্পেলবাইন্ডার বলেছেন: নিরাশ হইওনা যদি তুমি মোমিন হও- আল কোরআন


ওয়েলকাম ব্যাখ!!!:):):)
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৫৫

লেখক বলেছেন: স্পেল আছেন কেমন?

৩০. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:১৫
যাচ্ছেতাই বলেছেন: খুবই ভালো উদ্যোগ......সম্ভব হলে প্রত্যেক সপ্তাহে চালিয়ে যাবেন।
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৫৬

লেখক বলেছেন: প্রতি সপ্তাহে পারবো কিনা জানি না। তবে চেষ্টা থাকবে।

২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৫৬

লেখক বলেছেন: :)

৩২. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:১৭
টেম্পু বলেছেন: কেমন আচেন বস ?
আপনে চাড়া ব্লগটাই পানচে।
নাস্তিকতা লইয়া কিচু না বলার জন্য তীব্র ধিক্কার।
বৌদির পক্ষথেকে আপনাকে পরনাম:)
ভিজিট মাই ব্লগ।
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১১:০২

লেখক বলেছেন: আপনার ব্লগ দেখেছি। নাস্তিকতার বিরুদ্ধে সদা প্রতিবাদী কন্ঠস্বর! :)

৩৩. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:১৮
জামিনদার বলেছেন: স্বার্থক এবং সফল চেষ্টা।
আপনাকে ধন্যবাদ।
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১১:০২

লেখক বলেছেন: থ্যাঙ্কস। ভালো লাগল জেনে খুশি হলাম।

২৩ শে আগস্ট, ২০১০ রাত ১১:০৫

লেখক বলেছেন: :(

৩৫. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:২৪
প্যাঁচনাই বলেছেন: এটা একটা কষ্টসাধ্য কাজ !!! আপনার পরিশ্রমের কারনে আমরা সবকিছু সাজানো অবস্থায় পেলাম !!! মহান কাজের স্বীকৃতি স্বরূপ আপনাকে পেলাচ দিয়া গেলাম !!!
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১১:০৫

লেখক বলেছেন: কষ্টসাধ্য তো বটেই। বিশেষ করে লিংকিং করা খুবই ঝামেলাপূর্ণ। সামহোয়্যারইনের লাভলুদা এই কাজের জন্য আশা করি আমাকে একটি স্ক্রিপ্ট তৈরি করে দেবেন। :)

২৩ শে আগস্ট, ২০১০ রাত ১১:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ ইমন জুবায়ের। খুবই ভালো লিখছেন আপনি।

৩৭. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৩০
পুশকিন বলেছেন: স্বাগতম।।।।

কষ্টসাধ্য কাজ করেছেন।ভালো লাগতেছে নিজের একটি কাজ আপনার নজরে আসাতে।

আশা করি পাবো আপনাকে নিয়মিত।
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১১:০৬

লেখক বলেছেন: আমি যথাসাধ্য নির্মোহ থেকে কাজটি করার চেষ্টা করেছি। ধন্যবাদ পুশকিন।

২৩ শে আগস্ট, ২০১০ রাত ১১:০৬

লেখক বলেছেন: থ্যাঙ্কস দীপা।

৩৯. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৪৩
শেখ আমিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ +++

অনেক মিস করেছি আপনার লেখা। শুভেচ্ছা।
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১১:০৬

লেখক বলেছেন: আমিনুল, ভালো আছেন নিশ্চয়ই। ধন্যবাদ।

৪০. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৪৯
টেকি মামুন বলেছেন: +++++++++++++++++++
আমার একটা পোস্ট আছে ।
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১১:০৯

লেখক বলেছেন: অভ্র থেকে ইউনিবিজয় প্রত্যাহার- নানা দিক থেকেই তাৎপর্যপূর্ণ একটি খবর। লেখাটি অন্তর্ভুক্ত করার একটি কারণ হচ্ছে, চলতি সময়কে ধরে রাখা।

৪১. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৫০
শেখ আমিনুল ইসলাম বলেছেন: আপনার পোস্ট দেখেই মন্তব্য লিখছিলাম। আমার পোস্টের লিংক আছে খেয়াল করি নাই প্রথমে।

অনেক অনেক কৃতজ্ঞতা :)
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১১:০৯

লেখক বলেছেন: :)

৪২. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৫২
কবির চৌধুরী বলেছেন: তাকে কখনও চোখে দেখিনি,
তার অনেক গল্প শুনেছি....
গল্প (ব্লগ) পড়ে অল্প নয় বেশ ভালভাবেই ভালবেসে ফেলেছি.... লিখাগুলো!

প্রচন্ড প্রয়োজনীয় পোষ্ট দিয়েছেন ব্রো......
দেখি কোন দিন যদি ঢুকায়ে দিতে পারি একটি লিখা এ লিস্টে..
এখন আমার/আমাদের ভাল ভাল লিখা লিখতে হবে... :#)

যাহোক, নয়া ব্লগারের অভিনন্দন রইলো (সেফ হয়েছি মাত্র ৩৫ দিন)।
আমার ব্লগে আসার আমন্ত্রন রইলো।
ভাল থাকুন।
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১১:১১

লেখক বলেছেন: ধন্যবাদ কবির। লক্ষ্য করেছি, সামহোয়্যারে প্রচুর নতুন ব্লগারের সমাবেশ ঘটেছে। দেখে খুবই ভালো লাগছে।

৪৩. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৫৫
শূণ্য উপত্যকা বলেছেন: ফিফা ভাই আপনি দেখেন নাই তা বিশ্বাষ হয় না। আর যদি আসলেই না দেখেন তাহলে দেখবেন। অনেক মজার নাটক। :)
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১১:১৩

লেখক বলেছেন: এতোদিনের ব্লগ ঘোরা যেহেতু সম্ভব নয়, সে কারণে আমি গুগলিং করে দেখছি। আমাকে জড়িয়ে দেওয়া বেশকিছু পোস্টের খোঁজ পেয়েছি ওভাবে। আসলেই মজার নাটক।

৪৪. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১০:৫৭
মুন্ডুহীন বলেছেন: লেখক বলেছেন: কে কাক আর কেইবা চিল? B:-)

সম্ভবত এই দুইজনঃ http://www.somewhereinblog.net/blog/conflict, http://www.somewhereinblog.net/blog/oneman
৪৫. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১১:০০
মুন্ডুহীন বলেছেন: লেখক বলেছেন: কে কাক আর কেইবা চিল?

সম্ভবত এই দুইজনঃ http://www.somewhereinblog.net/blog/conflict

http://www.somewhereinblog.net/blog/oneman
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১১:১৫

লেখক বলেছেন: এই দুটি ব্লগ দেখেছি। কিন্তু তারা তো মনে হয় দাবি করেনি যে, তারাই ফিউশন ফাইভ।

৪৬. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১১:০৮
এস মাহবুব বলেছেন: বাহ!
আমার পোস্টও দেখি নির্বাচিত তালিকায় :)
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১১:১৫

লেখক বলেছেন: :)

৪৭. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১১:১২
জিসান শা ইকরাম বলেছেন: আমার একটা পুষ্ট দেখা যাইতাসে (ভিমড়ি খাইসিলাম আমি) ;) ;) ;)

দিল খুশ হইয়া গেল :)

কষ্ট করসেন খুব।+++
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১১:১৬

লেখক বলেছেন: দারুণ মজার অভিজ্ঞতা আপনার। যদিও ছবিগুলো ছিল খুব লো-রেজ্যুলেশনের।

৪৮. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১১:১৬
মে ঘ দূ ত বলেছেন: সুন্দর পোষ্ট! আমারও দেখা যাচ্ছে একটা আছে। ধন্যবাদ।

বাকী পোষ্টগুলো সময় করে পড়ে নিব। প্রিয়তে নিচ্ছি আপাতত।
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১১:১৮

লেখক বলেছেন: আপনার বেশ কয়েকটি ধারাবাহিক আছে। সবকটিই তালিকায় আসার মতো। ধন্যবাদ মেঘদূত।

২৭ শে আগস্ট, ২০১০ রাত ১:৪২

লেখক বলেছেন: রসিক লোকটাকে ঠিক শনাক্ত করে উঠতে পারছি না। হতে পারে কিছুকাল ব্লগ অনুসরণ করতে পারিনি বলে এই অবস্থা।

৫০. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১১:২১
শূণ্য উপত্যকা বলেছেন: মজাটা লাগে যজ্ঞের পুরোহিতদের নিয়ে নই যারা পুরোহিতের সহকারী তাদের অভিনয় দেখে :-P

যাক ভাল থাকবেন আর এই নবীন ব্লগার তার আগমনী পোস্টেই আপনার শুভকামনা পেয়েছিল। তারপর থেকেত আপনি নাই :( । এখন যেহেতু ফিরে এসেছেন তখন মাঝে মাঝে সময় পেলে যাওয়ার দাওয়াত দিয়ে গেলাম।
২৭ শে আগস্ট, ২০১০ রাত ১:৪২

লেখক বলেছেন: দাওয়াত দেওয়ার কিছু নেই। আমি এমনিতেই যাই, আগামীতেও যাবো তো বটেই।

৫১. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১১:২৪
মতিউর রহমান সাগর বলেছেন: ফিফা ভাই, কবিতার সংকলন কই??

সংকলন প্রিয়তে রাখলাম।।
২৭ শে আগস্ট, ২০১০ রাত ১:৪২

লেখক বলেছেন: কবিতা বিষয়ে একটা নোট দেওয়া জরুরি ছিল। ভুলে গেছি। প্রকৃতপক্ষে ভালো কবিতা শনাক্ত করা আমার পক্ষে প্রায় দুঃসাধ্য। সেজন্য এই উপেক্ষা।

৫২. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১১:২৮
বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: আগের কমেন্ট কিন্তু ঠিক এই পোস্টের কমেন্ট ছিল না।কারন আমি স্পটলাইটে আসার জন্য লিখিনা।তাই আমার কোন ফাউল পোস্ট এমন কোন সংকলনে যোগ হোক এটাও চাইনা।লেখার বিষয় ও গুনগত মান অনেক গুরুত্বপূর্ণ।

আমার সাথে মতপার্থক্য থাকতে পারে আপনার।তবু বলছি, আপনার লিস্টে অনেকগুলো পোস্ট আছে যেগুলো ভালো লেখার মধ্যে কখনোই পড়ে না।কিছু তথাকথিত টেকি পোস্ট আছে যার কোন একটির টিপস প্রয়োগ করলে ব্যাবহারকারীর সিরিয়াস সিস্টেম ড্যামেজের সম্ভাবনা আছে(আমার স্বল্প জ্ঞান থেকে বললাম)।স্মৃতি অভিজ্ঞতার ভিতর ২-১টি চরম বাজে ও হিটআকাঙ্খী পোস্ট এসেছে।

তবে বেশিরভাগ পোস্টই চমৎকার। :)
২৭ শে আগস্ট, ২০১০ রাত ১:৪২

লেখক বলেছেন: আপনার সঙ্গে দ্বিমত পোষণ করার উপায় নেই যে, তালিকায় গড়পড়তা মানের অনেক লেখাও ঢুকে পড়েছে। আমি আসলে মোটামুটি পাঠযোগ্য লেখার একটি তালিকা তৈরি করতে চেয়েছি অনিয়মিত ব্লগারদের জন্য। তবে আমার বিশ্বাস, নির্বাচনটা নিয়মিত করতে পারলে তালিকা আরো ছোট হয়ে আসবে এবং ভালো লেখাগুলোই শুধু সেখানে স্থান পাবে। চর্চা দরকার আসলে। থ্যাঙ্কস।

৫৩. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১১:৪১
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: হা হা, দেখে আইসেন আমার সেই পোস্ট সময় পেলে B-)
২৭ শে আগস্ট, ২০১০ রাত ১:৪২

লেখক বলেছেন: :) দেখেছি!

৫৪. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১১:৪৭
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: খুব চমৎকার একটা উদ্যোগ। আশা করি নিয়মিত পাব।
২৭ শে আগস্ট, ২০১০ রাত ১:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ। নিয়মিত করার চেষ্টা থাকবে।

৫৫. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১১:৫০
শৈল্পিক ভাবনা বলেছেন: এতদিন কই ছিলেন বস!!! মোর গুরু। তোমাকে এত মিস করছি জানো তুমি!!!
২৭ শে আগস্ট, ২০১০ রাত ১:৪২

লেখক বলেছেন: আহ্, এই ভালোবাসা কোথায় রাখি!

৫৬. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১১:৫০
সীমানা পেরিয়ে বলেছেন: OMG!!!!!!!!!!!!!!!!!!!

আমার দুইটা লেখাঃ

ছবিব্লগেঃ একটা সলিড ছবি ব্লগ
সাইন্স ফিকশনেঃ এলেনা

জীবনে মনে হয় না এত্তো খুশী হইছি!!!!!!!!!!!

সবমিলিয়ে ফিফা দ্যা বসরে +++++++++++++++++++++++++
২৭ শে আগস্ট, ২০১০ রাত ১:৪২

লেখক বলেছেন: আপনাকেও অভিনন্দন।

৫৭. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১১:৫১
গুরুজী বলেছেন: ইস, আমার একটা ছবি ব্লগ যদি আইত :( :( :(
২৭ শে আগস্ট, ২০১০ রাত ১:৪২

লেখক বলেছেন: দিন না একটা ছবিব্লগ!

৫৮. ২৩ শে আগস্ট, ২০১০ রাত ১১:৫৫
মাহাফুজ বলেছেন: ওয়েলকাম ব্যাক ফিফা ভাই।অনেকদিন পরে আপনারে দেখেভাল লাগছে।
২৭ শে আগস্ট, ২০১০ রাত ১:৪২

লেখক বলেছেন: মাহাফুজ, থ্যাঙ্কস!

৫৯. ২৪ শে আগস্ট, ২০১০ রাত ১২:০৬
পাহাড়ের কান্না বলেছেন: ভাল লাগলো আপনাকে দেখে। :)
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:০৬

লেখক বলেছেন: থ্যাঙ্কস পা.কা.।

৬০. ২৪ শে আগস্ট, ২০১০ রাত ১২:০৭
দুখী মানব বলেছেন: ভ্রমন ক্যাটাগরীতে আমার একটা থাকব ইনশাল্লাহ 8-|
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:০৬

লেখক বলেছেন: সুবহানাল্লাহ্!

৬১. ২৪ শে আগস্ট, ২০১০ রাত ১২:৫৮
ফজলুল করিম বলেছেন: ভালো হৈলো ... এখন থেকে সপ্তাহে একদিন এসে আপনার সংকলনের পোস্টগুলো পড়ে যাবো :)
এমন কস্ট করার জন্য ধন্যবাদ।



স হ ম ত
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:০৭

লেখক বলেছেন: আপনাদের উপকারে আসলেই আমি খুশি।

৬২. ২৪ শে আগস্ট, ২০১০ রাত ১:৩৫
জিকসেস বলেছেন: আমার একটা রম্য ও জায়গা পাইল না আফসুস।

প্রবলেম নাই অবশ্য।
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:০৭

লেখক বলেছেন: :(

৬৩. ২৪ শে আগস্ট, ২০১০ রাত ১:৪১
জিকসেস বলেছেন: আমি ব্লগ লিখি ৫ মাস। আপনার কথা অনেক শুনসি কিন্তু আমি নিয়মিত হওয়ার পর আপনাকে পাইনাই। আপনার জন্য একটা রম্য দিয়ে গেলা পড়ে দেখেন ভাল লাগে কিনা। :-B


খুশি হব ব্রো। (Click This Link)
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:০৭

লেখক বলেছেন: আসলেই মজার। বিশেষ করে অদ্বিতীয় জাফরুল্লাহ শরাফত। :) ওই লেখা জুলাইয়ের, ১৬ আগস্টের পর হলে অবশ্যই তালিকায় আসতো। থ্যাঙ্কস।

৬৪. ২৪ শে আগস্ট, ২০১০ রাত ১:৫০
নিশম বলেছেন: আপনার খালি নামই শুনছি , নতুন ব্লগার হয়ে যে আপনারে পাবো, ভাবি নাই !! :D :D
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:০৭

লেখক বলেছেন: অনেক পুরনো ব্লগারকে শ্রেফ জ্যেষ্ঠতার জোরে আলাদা আসন দাবি করতে দেখি, কিন্তু মোটের ওপর মূল কথা হল ব্লগে নতুন-পুরনো বলে আলাদা কিছু হতে পারে না। আমরা সবাই এককাতারে। ব্লগে সবার ওপরে লেখাই সত্য। :)

২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:০৭

লেখক বলেছেন: ;)

২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:০৭

লেখক বলেছেন: হ্যালো, সরল মানুষ!

৬৭. ২৪ শে আগস্ট, ২০১০ ভোর ৪:৫২
রনি রাজশাহী বলেছেন: ওয়েলকাম ব্যাক ফিফা।
আপনার পোস্ট দেখে সেই সন্ধ্যা থেকে ঢুকার চেষ্টা করছি, কিন্তু লাভ নাই। বেরসিক নেট কানেকশানের কারণে ঢুকতে পারিনি সামহোয়্যারইনে। যাহোক, এভাবে এতদিন হারিয়ে থাকিয়েন না।
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:০৭

লেখক বলেছেন: আসলে প্রচণ্ড ব্যস্ততা ছিল মাঝখানে। ফলে ইচ্ছে থাকলেও ব্লগে ঢুকতে পারিনি এতোদিন। থ্যাঙ্কস রনি। মজার ব্যাপার হল, গত একমাসে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে দুবার গেছি মেইলে আসা লিংক ধরে।

৬৮. ২৪ শে আগস্ট, ২০১০ ভোর ৫:০০
রনি রাজশাহী বলেছেন: বিলিভ মি, আপনারে ছাড়া সামহোয়্যারইন তিতা তিতা লাগতো /:) /:) /:)
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:০৭

লেখক বলেছেন: হাহাহা...। এই ভালোবাসার মূল্য হয় না।

৬৯. ২৪ শে আগস্ট, ২০১০ ভোর ৫:৫৭
অ্যামাটার বলেছেন: উহফ্! হাঁফ ছেড়ে বাঁচলাম:)
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:০৭

লেখক বলেছেন: ;)

৭০. ২৪ শে আগস্ট, ২০১০ ভোর ৬:০৪
মোসতাকিম রাহী বলেছেন:
গ্রেট জব,ফিফা!
সামুর তুলনা সামুই! ক্ষণিকের জন্যে ব্লগে এলে মনে হয়, আস্তিক-নাস্তিক, আলীগ-বিএনপি, রাজাকার নিয়ে যুদ্ধই শুধু সামুতে হয়। কিন্তু সময় নিয়ে ক'পাতা ওল্টোলেই বোঝা যায় কতো সমৃদ্ধ সব পোস্ট সামুতে আসে প্রতিদিন।

(পারিবারিক ব্যস্ততা আর বিদেশ ভ্রমণে কাটালেন এতোদিন! সামুর চাকরি এখনো টিকে আছে কী ভাবে!!!! ;) কিডিঙ! )
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:০৭

লেখক বলেছেন: রাহী, আমিও একমত আপনার সঙ্গে। সামহোয়্যারে সমৃদ্ধ পোস্টের সংখ্যা কম নয়। মার্চের পর থেকে কিছু লিখছেন না। ব্যস্ততা খুব বেশি কি?

( ;) )

৭১. ২৪ শে আগস্ট, ২০১০ ভোর ৬:১০
উম্মু আবদুল্লাহ বলেছেন: অনেক বেশী পোস্ট দিয়ে ফেলেছেন। কোনটা রেখে কোনটা পড়ব।
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:০৭

লেখক বলেছেন: এমনিতেই আমার মনটা খচখচ করছিল এই বিশাল তালিকা নিয়ে। এখন নিশ্চিত হলাম যে, আসলেই বেশি হয়ে গেছে। এটা আসলে চর্চার ব্যাপার। কিছুদিন চর্চা করতে করতে আমার মনে হয় তালিকার আয়তন ছোট হয়ে আসবে।

৭২. ২৪ শে আগস্ট, ২০১০ ভোর ৬:২৩
রাজসোহান বলেছেন:


একটা কথা কই । আমার তিনটা পোস্ট আছে আপনার তালিকায় । ওয়ে ওয়ে ওয়ে ।

:-B !:#P B-))
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:১৩

লেখক বলেছেন: তাই নাকি? কী কী নিকে?

৭৩. ২৪ শে আগস্ট, ২০১০ ভোর ৬:৩৫
সীমানা পেরিয়ে বলেছেন: এয়ে ওয়ে ওয়ে .................

আমারো তিনটা..... :)
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:১৩

লেখক বলেছেন: ওহ্, গড!

৭৪. ২৪ শে আগস্ট, ২০১০ ভোর ৬:৪৫
শান্তির দেবদূত বলেছেন: ফিফার জবাব নাই :):).....

সাই-ফাই এর লিষ্টটা খুব কাজে দিলো। ব্লগে অনিয়মিত বলে আমার প্রিয় বিষয়, কিছু ভালো সাই-ফাই মিস হয়ে গিয়েছিলো।
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:১৩

লেখক বলেছেন: আপনার নিজের সাই-ফাই কই, দেবদূত?

৭৫. ২৪ শে আগস্ট, ২০১০ সকাল ৭:৪২
মুকুট বলেছেন: ওয়েলকাম ব্যাক, আপনাকে স্বাগতম জানাতেই লগিন করলাম।
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:১৩

লেখক বলেছেন: সায়োনারা! :)

৭৬. ২৪ শে আগস্ট, ২০১০ সকাল ১০:২৯
কোর আই সেভেন বলেছেন: ওয়েলকাম ব্যাক। প্লাস এন্ড বুকমার্কড। নিয়মিত এমন লেখা পাব আশা করি।
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:১৩

লেখক বলেছেন: আমার চেষ্টা থাকবে। থ্যাঙ্কস আপনাকে।

২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:১৩

লেখক বলেছেন: ;)

৭৮. ২৪ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৪৭
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: হায় হায়, রনি ফেসবুকে শেয়ার না দিলে এই লেখাটাই তো মনে হয় মিস করতাম /:) /:) /:)

আর ঐদিকে তো কয়েকদিন আপনার নতুন নিক নিয়া ঈগলপাখির হাজার যুক্তি আর বিশ্লেষণ দেখে ভেবেছিলাম এই নিকে মনে হয় আপনাকে আর পাব না। ওয়েলকাম ব্যাক :)
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:১৩

লেখক বলেছেন: হাহাহাহাহা....। থ্যাঙ্কস ইঞ্জিনিয়ার।

২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ কালপুরুষদা।

৮০. ২৪ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৫৫
কালপুরুষ বলেছেন: পরিশ্রমলব্ধ পোস্ট। অনেক অনেক ধন্যবাদ।
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব। অনেকদিন পর।

৮২. ২৪ শে আগস্ট, ২০১০ দুপুর ১:০০
কাঙাল মামা বলেছেন: ওয়েলকাম ব্যাক। :)


এই লেখাটা লেখক সরায় ফেলছে >> হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ


আমার "আসেন স্বাদ বদল করি" লেখাটা কোনো রেসিপি ও রসনা বিষয়ক লেখা না, এটা টিটকারি মূলক লেখা ।
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:১৯

লেখক বলেছেন: বিদ্রুপাত্মক ঠিক আছে, কিন্তু শেষপর্যন্ত ওই রসনাবিলাসই তো! থ্যাঙ্কস কাঙাল মামু।

৮৩. ২৪ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:০০
হাসান জোবায়ের বলেছেন: আমি পোষ্ট করেছি এক সপ্তাহও হয়নি। এর মধ্যে আপনার নির্বাচিত লিস্টে আমার পোষ্ট দেখে ভাল লাগছে।
অনেক ধন্যবাদ।
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:১৯

লেখক বলেছেন: সময় কোনো ব্যাপার না। একদিন বয়সী ব্লগারও ভালো লেখা লিখতে পারেন।

৮৪. ২৪ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:৩১
মঈনউদ্দিন বলেছেন: ওয়েলকাম ব্যাক
+++++++++++++++++++
Bookmarks করে রাখলাম
এখন থেকে আসা করি আপনার লেখা নিয়মিত পড়তে পারব
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:১৯

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ মঈন।

২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:১৯

লেখক বলেছেন: ওয়াও অপ্সরা! অনেকদিন কোনো খবর-টবর নেই। :(

৮৬. ২৪ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৩৭
কৌশিক বলেছেন: ওহ মাই গড! কত ভালো ভালো পোস্ট!
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:১৯

লেখক বলেছেন: বস, কিরম আছেন?

৮৭. ২৪ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৩৬
হিমাংশু বলেছেন:
অনেক দিন পরে, ফিফা..

আছেন কেমন?
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:২০

লেখক বলেছেন: হিমাংশু ভালোই আছি। কিন্তু আপনার শীতনিদ্রা তো ভাঙলো না আর‍!

৮৮. ২৪ শে আগস্ট, ২০১০ রাত ৮:২৬
ওয়ান ম্যান বলেছেন: অবশেষে হাতির দেখা পেলাম। বস! কেমন আছেন? নিন্দুকের মুখে ছাই মাটি! উচ্চাঙ্গ সঙ্গীত মাঝে মাঝে কিছু চুলকানিওয়ালা লোকে ভালোই বাজায়। নির্বাচিত পোস্টগুলোর মধ্যে না পড়াগুলো পড়তে হবে। ধন্যবাদ।






============
কোন শালায় বলেছে বাঘের ফটো নিয়ে ওয়ান ম্যান নিক নিয়ে ব্লগিং করতে আসতে! ফিফা কই? ফিফা কই? এ প্রশ্নের জবাব দিতে দিতে হয়রান। শেষে একটা পোস্টই দিয়ে দিলাম :

যখন জেনে গেলাম আমিই লোকালটক
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:২৫

লেখক বলেছেন: লেখাটা আসলেই দারুণ হয়েছে। সুমন রহমানের ওই লেখাটার পর। লাজলজ্জার মাথা খেয়ে তাই তালিকায় তুলে রেখেছি। থ্যাঙ্কস ওয়ান ম্যান।

৮৯. ২৪ শে আগস্ট, ২০১০ রাত ৯:৩১
ওয়ান ম্যান বলেছেন: :)

এতোদিন গর্তে লুকানোর জন্য মাইনাস। মেইলের উত্তর না দেয়ার জন্য ডাবল মাইনাস। X(
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:২৫

লেখক বলেছেন: এই নামে কোনো মেইল তো পাইনি। তারপরও স্যরি।

৯০. ২৪ শে আগস্ট, ২০১০ রাত ৯:৪২
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: খাওয়া দাওয়ার কথা ছিল নাকি? :-* ও, সেতো মার্চের কথা। বলেন কবে, কোথায় খাবেন ;)
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:২৫

লেখক বলেছেন: যাক, এই দাওয়াতটা জমিয়ে রাখলাম। সময়মতো কাজে লাগাবো।

৯১. ২৫ শে আগস্ট, ২০১০ রাত ১:০৮
কবির চৌধুরী বলেছেন: ভাই মনটা ভাল নাই, কি করি?
এত ব্যস্ততায় উত্তর পাবো কি?
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:২৫

লেখক বলেছেন: ওহ্, দুঃখিত! অনেক দেরিতে উত্তর দিতে এলাম। এতোদিনে আপনার মন ভালো হয়েছে- এটা আমি নিশ্চিত! ;)

৯২. ২৫ শে আগস্ট, ২০১০ সকাল ১১:০৬
সুবিদ্ বলেছেন: এখনো আশার প্রদীপ হয়ে আছে কেবল সামহোয়্যারইন। এতো বৈচিত্র্য, এতো প্রাণময় গতি, ব্লগারের প্রাচূর্য আর কোথায় পাওয়া যাবে?

সহমত...

কেমন আছেন??
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:২৫

লেখক বলেছেন: ভালো আছি সুবিদ। আপনি?

৯৩. ২৫ শে আগস্ট, ২০১০ সকাল ১১:১৫
সাধারণমানুষ বলেছেন: মাইনাস আমার পুষ্ট নাই ক্যান X(( X( X(

ওয়েলখাম ব্যাক
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:২৫

লেখক বলেছেন: :(
এইবারের মতো মাফ করে দিন প্লিজ!

২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:২৫

লেখক বলেছেন: নিঃসন্দেহে। লেখাটা চোখ এড়িয়ে গেল কেন বুঝতে পারছি না।

২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:২৫

লেখক বলেছেন: :)

৯৬. ২৫ শে আগস্ট, ২০১০ রাত ৮:৩৯
সবাক বলেছেন: ২৩ আগস্ট ফিউশন ফাইভের ব্লগ প্রত্যাবর্তন দিবস /:)



আবার মাতো!
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:৩১

লেখক বলেছেন: X( 'প্রাক্তন/সাবেক' ব্যাপারটা নিয়ে আমি ক্ষুব্ধ, ব্যথিত। আর কিছু বলবো না।

৯৭. ২৬ শে আগস্ট, ২০১০ রাত ১:৪২
সত্যবাদী মনোবট বলেছেন: দারুন লাগলো আপনার গবেষণা ............. কষ্ট করার জন্য ধন্যবাদ


আপনি কি ব্যাক্তিগতভাবে কবিতা পছন্দ করেন না নাকি?

এই গবেষণায় সব-ই মোটামুটি দেখলাম শুধু কবিতার কথা নাই :(

কবিতার মাঝেও তো ভাই কিছু চর্চা হয় তাই না........ আশা করি সেদিকেও একটু নজর রাখবেন।

ভালো থাকবেন
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:৩১

লেখক বলেছেন: কবিতা বিষয়ে একটা নোট দেওয়া জরুরি ছিল। ভুলে গেছি। নিঃসন্দেহে ভালো কবিতার সংখ্যা ব্লগে কম নয়। তবে ভালো কবিতা শনাক্ত করা আমার পক্ষে প্রায় দুঃসাধ্য। সেজন্য এই উপেক্ষা। পছন্দ-অপছন্দের ব্যাপার নয়।

৯৮. ২৬ শে আগস্ট, ২০১০ ভোর ৬:১৮
সোহরাব সুমন বলেছেন: ভালো উদ্দ্যগ। কিন্তু কবিতা কই ! তাহলে একে র্নিমোহ বলি কিকরে !
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:৩৪

লেখক বলেছেন: কথা ঠিক। আসলে সচেতনভাবে কবিতাকে উপেক্ষা করার অন্যতম কারণ হচ্ছে, ভালো কবিতা শনাক্ত করা আমার আওতার প্রায় বাইরে।

৯৯. ২৬ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৪০
অভিবাসী বলেছেন: রনি রাজশাহী বলেছেন: বিলিভ মি, আপনারে ছাড়া সামহোয়্যারইন তিতা তিতা লাগতো /:) /:) /:)
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:৩৪

লেখক বলেছেন: :) এই ভালোবাসা কোথায় রাখি!

১০০. ২৬ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৫২
ইশতিয়াক অাহমেদ বলেছেন: ফিফা ওয়ার্ল্ড কাপ শেষ হবার পর অনকদিন ফিফাশুন্য ছিল ব্লগ...
দেখে ভাল্লাগলো...
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:৩৪

লেখক বলেছেন: এবং এটি একটি ইশতিয়াকীয় মন্তব্য! :)

১০১. ২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:০৬
জন্ম থেকে জ্বলছি বলেছেন: ফিফা কামস ব্যাক এগেইন

++ শ প্রিয়তে
২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:৩৪

লেখক বলেছেন: থ্যাঙ্কস আপনাকে।

১০২. ২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:৪৬
শ।মসীর বলেছেন: ওরে আপনে বাঁইচা আছেন, যাক এইটাই ভাল খবর গত কদিনে....
০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৩৩

লেখক বলেছেন: লুমিক্সের সঙ্গে আপনার ঘোরাঘুরির খবর অবশ্য আমি প্রায়ই নিতাম। :)

১০৩. ২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:৫৭
জিকসেস বলেছেন: জুলাইয়ের, ১৬ আগস্টের পর অনেক লেখা আছে। আপনি খেয়াল করেননায়।

Click This Link (ছোট গল্প)

Click This Link (দরকারী জিনিষ)

Click This Link (বেকায়দা -২)

Click This Link (জিক্স এন্ড চিক্স -২ )

তাতে কোন সমস্যা নাই অবশ্য। :-B
০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৩৩

লেখক বলেছেন: আমার নজর থেকে অনেক ভালো লেখা বাদ পড়ে গেছে মূলত অসচেতনতায়। এটা সম্পূর্ণই আমার সীমাবদ্ধতা। ধন্যবাদ লেখাগুলো নজরে আনার জন্য।

১০৪. ২৭ শে আগস্ট, ২০১০ রাত ২:৫৮
নষ্ট ছেলে বলেছেন: আপনার শীতনিদ্রা ভাঙ্গল শেষ পর্যন্ত!
০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৩৩

লেখক বলেছেন: :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৩৩

লেখক বলেছেন: আমার 'নার্ভাস নাইনটিজ ' নিক ব্যানই হয়েছিল কবিতা নিয়ে আন্দোলন করার কারণে। :( আপনিও একই লাইনে এগোচ্ছেন মনে হয়।

১০৬. ২৭ শে আগস্ট, ২০১০ রাত ৯:৪১
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: দাওয়াতটা ক্যাজুয়াল লিভের মত হবে নাকি আর্নড লিভের মত হবে ভাবছি। যেহেতু জমিয়ে রাখলেন। ;)
০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৩৩

লেখক বলেছেন: চিন্তায় ফেলে দিলেন!

১০৭. ২৮ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:০১
রনি রাজশাহী বলেছেন: ও মাই গড!
আমি কি এমন লেখে ফেলেছি যে এর লিঙ্ক আপনার কাছে যায় মেইলে! হারালেন নাকি!

আবার
০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৩৩

লেখক বলেছেন: :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

১০৯. ৩০ শে আগস্ট, ২০১০ রাত ১২:৪৭
রনি রাজশাহী বলেছেন: আবার হারাইলেন নাকি?
০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:২৭

লেখক বলেছেন: না, আছি তো বটেই।

১১০. ৩১ শে আগস্ট, ২০১০ রাত ১:০৮
মোঃমোজাম হক বলেছেন: দেখছি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। :D
০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:২৭

লেখক বলেছেন: :)

১১১. ৩১ শে আগস্ট, ২০১০ রাত ১:২৩
আউলা বলেছেন: ঘুমের ইমোটা আসলো না বাবামনি /:)


০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:২৭

লেখক বলেছেন: :( :( :(

১১২. ০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:১২
কনফ্লিক্ট বলেছেন:
আপনার ব্লগ প্রত্যাগমনে এই সামু ব্লগে আমার মতো আর কেউ খুশি হয় নাই। আগের মতো সেই ক্ষুরের ধার আর পানির তারল্য দুটোই চাই। হাওয়ার উপর তাওয়া ভেঁজে ফাঁকিবাজি করে পাঠককে (ব্লগার) বঞ্চিত করা চলবে না। এই হোক আপনার তাকদের পরীক্ষা! শুধু সামনে এগিয়ে যাবেন;পাশে অনেকে থাকবে এই সাহসে।

ব্লগে সবার ওপরে লেখাই সত্য; সত্যের ওপর ফিফা সত্য।

ইতি-
সামহয়ারইনব্লগের লোকাল টক খ্যাত ফিউশন ফাইভ এর একজন শুভানুধ্যায়ী, দরদী, সুহৃদ, অনুজ ও সহযোদ্ধা কনফ্লিক্ট। ;)
০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:২৭

লেখক বলেছেন: এতো বিশেষণে রীতিমতো ভারাক্রান্ত হয়ে পড়লাম। ;) যাউগ্গা, উঠবোই, পাহাড়টা ওই!

১১৩. ০১ লা সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:৩৫
নুরুন নেসা বেগম বলেছেন: অনেক কষ্ট করে, সময় দিয়ে ব্লগারদের প্রতি আপনার মমত্ববোধ আর ভালবাসা প্রকাশ করেছেন। অনেক ধন্যবাদ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

১১৪. ০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৫
অ্যামাটার বলেছেন: রনি রাজশাহী বলেছেন: আবার হারাইলেন নাকি?
০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:২৫

লেখক বলেছেন: না, আছি।

১১৫. ০৩ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:২৯
রনি রাজশাহী বলেছেন: কেউ কি ফিফার প্রক্সি দিয়া গেল নাকি? /:) /:) /:)
০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:২৫

লেখক বলেছেন: প্রক্সি!!!

১১৬. ০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৪৯
আউলা বলেছেন: কি ব্যাপার নতুন চাকরি জুটিয়েছেন নাকি! নাকি ঈদ শপিং করতে করতে নিজের দায়িত্ব ভুলে গেছেন! ব্লগে যে হারে চুরি বেড়ে গিয়েছে এই নিয়ে একটি পোস্ট সময়ের দাবী!
০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:২৪

লেখক বলেছেন: আপনার লেখা চুরি গেছে শুনে ভীষণ দুঃখ পেয়েছি। আল্লাহ আপনার লেখাকে বেহেস্ত নসিব করুক। আমীন। জাতি তার দুঃসময়ে একটি মূল্যবান লেখা হারাল।

ঈদে কী যেন গিফট করবেন বলেছিলেন, পেলাম না তো এখনো। :(

১১৭. ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:০৮
কাঊসার রুশো বলেছেন: সুন্দর পোস্ট+++
আমারও মুভিবিশয়ক দু'টো পোস্ট লিস্টে আছে দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ।:)
১১৯. ২৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৫৩
হা...হা...হা... বলেছেন: ২২ আগস্ট পর্যন্ত আইস্যা চাক্কা থাইম্মা গেল কেন? আপডেট চাই।

 

মোট সময় লেগেছে ২.০৫৩৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
উঠবোই, পাহাড়টা ওই...

localtalk[অ্যাট]gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ