somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুলের নাম : বোতল ব্রাশ

২৭ শে জুন, ২০২২ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বোতল ব্রাশ



অন্যান্য ও আঞ্চলিক নাম : বতল ব্রাশ
Common Name : Weeping Bottlebrush; Creek Bottlebrush; Drooping Bottlebrush; Red Bottlebrush.
Scientific Name : Melaleuca viminalis / Callistemon viminalis

ডালের আগায় ফুলের ঝুলন্ত ছোট ছোট লাল ছড়া দেখতে বাচ্চাদের দুধের বোতল পরিষ্কার করার ব্রাশের মত বলে এর নাম “বোতল ব্রাশ” ফুল। এতো চমৎকার একটি ফুলের আর কোনো সুন্দর বাংলা নাম নেই। থাকলেও আমার জানা নেই। অথচ বাংলায় প্রতি ফুলেরই একাধিক নামের প্রচলন রয়েছে।



অস্ট্রেলিয়ার অসাধারন এই চীর সবুজ ঝোপাকৃতির গাছটি ৪০ থেকে ১৫০ বছর পর্যন্ত দীর্ঘায়ু পায়। এই দীর্ঘায়ু পেয়েও বোতল ব্রাশ গাছ লম্বায় ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত উচু হতে পারে মাত্র। তাছাড়া এর বৃদ্ধির গতি খুবই মন্থর। গাছ বাংলাদেশে মূলত শৌখিন বৃক্ষ হিসেবেই এর পরিচিতি।



বোতল ব্রাশ গাছের সরু ডালের আগায় গুচ্ছবদ্ধ ভাবে ফুল ফুটে। এটি নিখুঁত ফুল, অর্থাৎ প্রতিটি একক ফুলে পুরুষ ও মহিলা অংশ থাকে। এ গাছের ফুল, পাতায় হালকা মিষ্টি একটা গন্ধ রয়েছে।

সারা বছরে কয়েকবার ফুল ফোটে। তবে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে সবচেয়ে বেশী ফুল ফোটে। সাধারনত ফুলের রং হয় লাল। সাদাও হতে দেখেছি আমি। ফুল ফুটলে ছোট পাখি এবং মৌমাছি আকর্ষিত হয়।



ফুল শেষে ছোট ছোট ফল হয়। ফলে অসংখ্য বীজ থাকে। বীজ বা কলম থেকে চারা হয়। বন্যপ্রাণীরা এই ফল খায়।

এর কোনো ঔষধী গুণ আছে কিনা আমার জানা নেই। তবে ফুলের রেণু বাতাসের মাধ্যমে নাকের ভেতর গিয়ে অ্যাজমা রোগীদের হাঁচি–কাশির উদ্রেক বাড়িয়ে দেয়। ফলে এটি ক্ষতিকর গাছ বলেও অনেকে মনে করেন।



ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২০১৭ ও ২০১৮ সাল।


=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অলকানন্দা, আকন্দ, আমরুল,
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা
গাঁদা, গামারি, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া,
ঘোড়া চক্কর
জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা,
পপী, পুন্নাগ
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বাদুড় ফুল, বাগানবিলাস, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট
ভাট ফুল
মাধবীলতা, মধুমঞ্জরি
রঙ্গন, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধাচূড়া, রাণীচূড়া
লতা পারুল
শাপলা (সাদা), শিউলি, শিবজটা, সুলতান চাঁপা
জবা - ১, জবা - ২, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, গোলাপী জবা


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩
রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩, রাতের গোলাপ - ০৪

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অর্কিড-৫, অলকানন্দা (বেগুনী)-২, অলকানন্দা (বেগুনী)-৩, আমরুল-২,
কচুরিপানা ফুল-২, কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গাঁদা-২, গাঁদা-৩, গ্লুকাস ক্যাসিয়া-২, গ্লুকাস ক্যাসিয়া-৩, গোলাপি আমরুল-২,
ঝুমকোলতা-২
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
তারাঝরা- ২
দাঁতরাঙ্গা-২, দাদমর্দন-২, দাদমর্দন-৩
নাগেশ্বর-২, নাগলিঙ্গম-২, নাগলিঙ্গম-৩
পপী-২, পপী-৩, পপী-৪, পপী-৫, ফাল্গুনমঞ্জরী-২,
বাগানবিলাস-২, বাগানবিলাস-৩, বাদুড় ফুল-২, বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩, বিড়াল নখা-২,
মাধবীলতা-২, মাধবীলতা-৩
রুদ্রপলাশ-২, রুদ্রপলাশ-৩, রাজ অশোক-২, রাজ অশোক-৩, রাধাচূড়া-২, রাধাচূড়া-৩, রাধাচূড়া-৪, রাধাচূড়া-৫
লতা পারুল-২, লতা পারুল-৩, লতা পারুল-৪
শিউলি-২

গামারির হলুদ বন্যা, আরো কিছু গামারি, শিমুল গাছে আগুন, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল
মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল, চুকাই ফুল,
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০২২ রাত ৯:১৬
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাদের পাকিস্তান প্রেমের কারণ কী?

লিখেছেন অপু তানভীর, ০৯ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:১৫

খানিকটা কৌতুহল থেকে লিখলাম এই পোস্ট। জানতে চাওয়ার জন্য। আমাদের দেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছে অনেক আগে, সেই একাত্তরে। লম্বা একটা সময়। সেই সময়ে যারা বুঝতে শিখেছে তারা আজকে জীবনের... ...বাকিটুকু পড়ুন

অপু তানভীর জানতে চায়, স্বাধীনতা-বিরোধী ও তাদের ডিমেরা কেন পাকী-প্রেমে মত্ত।

লিখেছেন জেন একাত্তর, ০৯ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৪৮



আমাদের স্বাধীনতা-বিরোধীদের মাঝে জামাত-শিবির হলো জংগী; পাকিস্তানের ৩০ ভাগ মানুষ জংগী; আমাদের জংগীরা ওদের ভাষা জানে ও কালচার মেনে চলে, ইহাই তাদের মাঝে সম্পর্ক বিদ্যমান রেখেছে শত বছর... ...বাকিটুকু পড়ুন

লন্ডনের ত্রয়োদশ বইমেলা এবং সংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৩:৩৮



আমন্ত্রণ আসছে বইমেলায় যোগ দেওয়ার জন্য গত কয়েকটি বছর ধরে। প্রতিবারই মনে করি এইতো যাবো কিন্তু শেষ পর্যন্ত হয়ে উঠে না। প্রথমবারের আমন্ত্রণের পরে শুরু হল করোনার ভয়াবহতা। তারপরে... ...বাকিটুকু পড়ুন

হামিদুর রহমান কমিশন রিপোর্ট: পাকিস্তান সেনাবাহিনীর নিজদের লেখা নারকীয়তার স্বীকারোক্তি

লিখেছেন কিরকুট, ০৯ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৫




একাত্তরের নারী নির্যাতন আজ অনেকের কাছেই বিতর্ক , কারণ তারা বিশ্বাস করতে চায় না যে একটি রাষ্ট্রের সেনাবাহিনী এতটা নৃশংস হতে পারে। কিন্তু ইতিহাসের সবচেয়ে নির্মম সত্য হলো: পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৭১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৬



মানুষ দুনিয়াতে ন্যাংটা আসে।
ধীরে ধীরে বড় হয়। যোগ্যতা দক্ষতা এবং জ্ঞান অর্জন করে। তারপর ইনকাম শুরু করে। সমাজের বহু মানুষ প্রয়োজনের চেয়ে বেশি টাকা ইনকাম করে।... ...বাকিটুকু পড়ুন

×