নীলকন্ঠের প্রলাপ
হঠাৎ করেই বললো নীলা,
‘জানি না,ভুল কি না,
হয়তো না দেখা আকাশ সুর
হয়তো অজানা আনন্দ খোঁজ,
কেন জানি ভেসে গেলাম আমি,
অজান্তে্র শরীর খেলায়।
যুদ্ধ যে ছিল না মনে,তা নয়,
ছিল অজানা আনন্দ বোধ,
ও যেন অচেনা এক আমি,
ভালবাসা ছিল না যদিও,কোথাও।
একগাদা দ্বন্দ এখন,
আছে অচেনা কান্নার ছোয়াচ,
আছে ফুলের পাপড়িতে ছড়ানো শুধুই রক্তের স্বাদ।
ক্ষমা চাইছি না,চাই না লুকোতে... বাকিটুকু পড়ুন









