somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

Discover the Best Homeo Bangla Book Collection ২০২৫

লিখেছেন ডাঃ নেয়ামত-উল্লাহ-হাসান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৫৫

Are you interested in natural healing and homeopathy? Our latest video dives into 23 powerful Homeopathy books that can help with cancer care, women’s health, and much more!
Watch now to learn how these books have transformed lives and how you can get your FREE PDF copies! Don’t miss out... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭০ বার পঠিত     ০ like!

একটু সহ্য করুন

লিখেছেন বাকপ্রবাস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪৫


বাড়ছে বয়স, বাড়তে দিন,
আবোল-তাবোল বকতে দিন।
ঝগড়া করুক সবার সাথে,
সিদ্ধ আলু মাখতে দিন।

ভর্তা বানাক সব কিছু,
বিচিশুদ্ধ খাক লিচু।
মন যা চায় করতে দিন,
ল্যাঞ্জা লাগাক আগপিছু।

বাড়লে বয়স হয় একা,
খিটখিটে হয় হস্তরেখা।
চোখের পাওয়ার যায় কমে,
ঠাহর মেলে না দেখা।

বাড়ছে বয়স, বাড়তে দিন,
নিজের মতো থাকতে দিন।
উল্টো-পাল্টা যাহাই করুক,
আর দু’টো দিন করতে দিন।

বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৮১ বার পঠিত     ১ like!

আমিই অহংকারী

লিখেছেন বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৩৭


তুমি জানো না, আমি অহংকারী?
যা কিছু নিয়ে গেছে সময়,
যা বেঁচে আছে ভাঙা বাসনের মতো—
সেটুকুও যদি কেড়ে নেয় কেউ,
তাহলেই জ্বলে উঠবে বিদ্রোহ।

এটা উদাসী মন, আমার বিবর্ন মনরং—
আলু-পটলের মতো জড়িয়ে গেছে
আমার বলা আর তোমার শোনা—
ভালোবাসার নামে কেবল ভুল দহন।

আমি মাঝে মাঝে হয়ে যাই ঘণ্ট,
পুদিনা পাতা,
অশ্ব ডিম্ব—
অসম্ভবের হাস্যকর রূপক।
তবু বোঝার মানুষ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪১ বার পঠিত     ১ like!

৪০-৫০% মানুষকে ট্যাগিং !

লিখেছেন আসাদুজ্জামান(আসাদ), ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৫৩


যারা রাজনীতি করে, তারাও জানে রাজনৈতিক দলের বাইরে বিশাল পরিমাণ নিরপেক্ষ ভোটার আছেন। অন্তত প্রতিটা দলের দলীয় ভোটারের চেয়ে নিরপেক্ষ ভোটার বেশি। এর পরেও তারা এই নিরপেক্ষ ভোটারদেরকে অপমান করে, ট্যাগিং করে। তাদের ধারণা, যেহেতু সে আমার দলের পক্ষে না, তার মানে সে অমুক দলের পক্ষে। কেন রে ভাই,... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৫৩ বার পঠিত     ০ like!

জাকসু নির্বাচন: ছাত্র রাজনীতির নতুন বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৩৩



৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাকসু) নির্বাচন হচ্ছে—এ যেন পুরো প্রজন্মের অপেক্ষার অবসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ফলাফল ইতিমধ্যেই দেখিয়েছে যে, ছাত্ররাজনীতিতে প্রচলিত সমীকরণ বদলাচ্ছে। ছাত্রদল দীর্ঘ অনুপস্থিতির পর ফিরে এসেও নতুন প্রজন্মকে আকর্ষণ করতে পারেনি। বরং শিবির–সমর্থিত প্রার্থীরা নিজেদের সংগঠিত ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের আস্থা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২১ বার পঠিত     ১ like!

ছায়া....

লিখেছেন গালীব পাশা, ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:১৬



যে ছবি ছায়া ফেলে
হৃদয় অন্ত: করনে
দিন,মাস, বর্ষ কাটে
তারই স্মরণে।

এই এক অনূভুতি স্বর্গ সমান
থামেনা কালের স্রোত সদা বহমান। বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭০ বার পঠিত     ২ like!

তড়িঘড়ি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:১০

তড়িঘড়ি
সাইফুল ইসলাম সাঈফ

সে দিন খুব আনন্দিত ছিলাম
কারণ সে ডেকে ছিল
খুশিতে আত্মহারা
কারণ তাকে দেখতে পাবো
অস্থির হয়ে উঠলাম
কারণ তার সাক্ষাৎ পাবো।
তড়িঘড়ি করে রওনা দিলাম
পৌছে গেলাম অনেক আগে।
তারপর অপেক্ষা করছিলাম
আর ভাবছিলাম কখন সে আসবে
গুলিস্থানে ঘুরে ঘুরে এটা ওটা-
কিনে খাচ্ছিলাম সময় কাটানো জন্য।
চারদিকে শুধুই যানবাহনের আওয়াজ
তখন আসলো তার কল
বুঝা যাচ্ছিল না,... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৮১ বার পঠিত     ১ like!

জীবনের পথচলা

লিখেছেন শোভন শামস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৩:২৩


সকালেই বাসা থেকে বের হলাম
বেশ কিছু স্ট্রিট ও এভিনিউ পার হয়ে
আমার গন্তব্য কাছের মেট্রো ষ্টেশনে।
এক্সেলেটর দিয়ে নীচে নেমে এলাম
বেশী নিচে নয় এই ষ্টেশন
পাশেই টেপ কার্ড চার্জ করার বুথ
মাঝে মাঝে এখানে ব্যালেন্স চেক করি
এরপর এগিয়ে গিয়ে প্লাটফর্মে যাওয়ার জন্য
কার্ড টেপ করতে হয়, ঢোকার দরজা খুলে যায়
আবার নীচে নামা, সিঁড়ি ,... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১০০ বার পঠিত     ১ like!

বিএনপি জামায়েত ও শিবিরের সাথে ক্রমেই তাদের পলিটিক্যাল স্ট্যান্ড গুলিয়ে ফেলছে!

লিখেছেন নূর আলম হিরণ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৪৫


দীর্ঘ ১৬ বছর ধরে জামায়াতে ইসলাম ও ছাত্রশিবির যে ন্যারেটিভ রাজনীতির মাঠে চালিয়ে এসেছে, বিএনপি ও ছাত্রদল সেটিকে ছড়িয়ে দিয়েছে এবং এক পর্যায়ে সেই ন্যারেটিভকে নিজেদের ন্যারেটিভ ভেবে নিতে শুরু করেছে।
এই ভেবে নিতে নিতে তারা নিজেদের রাজনৈতিক আদর্শ, কৌশল ও প্রতিপক্ষকে দেখার দৃষ্টিভঙ্গি পর্যন্ত গুলিয়ে ফেলেছে। এমনকি এক সময় তাদের... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ২৬২ বার পঠিত     ০ like!

বিএনপি ও জামায়াত : দুই ধারার রাজনীতি

লিখেছেন ইশতিয়াক ফাহাদ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৩২

বাংলাদেশের রাজনীতির মাঠে বিএনপি ও জামায়াত এই দুটি নাম বারবার ঘুরে আসে। কিন্তু তাদের রাজনীতির ধরণ, কাঠামো ও প্রভাবের জায়গা এক নয়। অনেক সময় তাদের একই পাল্লায় ফেলা হলেও বাস্তবে তারা ভিন্ন ধারা অনুসরণ করে।
বিএনপি মূলত একটি গণদল। এখানে ব্যবসায়ী, মোল্লা-হুজুর, পেশাজীবী, সাধারণ মানুষ, এমনকি অসাধু টেন্ডারবাজ সব শ্রেণির মানুষই... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৬০ বার পঠিত     ০ like!

আধুনিক রাজনীতিতে ডাটা-ড্রিভেন স্ট্রেটেজিক পাবলিক রিলেশনস এর গুরত্ব।

লিখেছেন জাদিদ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪৫

আধুনিক রাজনীতিতে কোন দলের জন্য ডাটা-ড্রিভেন স্ট্রেটেজিক পাবলিক রিলেশনস ছাড়া টিকে থাকা প্রায় অসম্ভব। কারন গৎ বাঁধা দোষারোপের রাজনীতির খানা দিন দিন কমে আসছে। প্রযুক্তিগত সহায়তা গ্রহণ করে সঠিকভাবে ডিজিটাল টুলস, এনালিটিক্স, সাইকোগ্রাফিক ও ডেমোগ্রাফিক ডেটা ব্যবহার করতে না পারলে রাজনীতি কেবল প্রথাগত আচার-অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকবে, যার কোন ভবিষ্যৎ... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২২১ বার পঠিত     ১ like!

কৃষকের কান্না

লিখেছেন অতন্দ্র সাখাওয়াত, ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:২০


ওরা কৃষক, ওরা আমাদের খাদ্যের জন্মদাতা
হৃদয়ে শস্য ক্ষেতের গন্ধ মেখে ওরা কাঁদে
স্বপ্ন দেখে আদিগন্ত সোনালী রোদ্দুরের
কারো বুকে ওদের জন্য একটুও শ্রদ্ধা নেই!
যাদের মহানুভতায় বেঁচে আছি, তারা অপরাধী?
ওদের জন্য ফুলের তোড়ার সংবর্ধনা নেই কেন?
সশস্ত্র বাহিনী ওদের স্যালুট দিচ্ছে না কেন?

অনেক কিছু আমার করার ছিল ওদের জন্য
আমি স্বীকার করছি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৫১ বার পঠিত     ০ like!

আফগানিস্তানে বিপ্লব যেভাবে সফল হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫৫

কথা হচ্ছিলো সিলেটের একজন ইসলামী রাজনীতিবীদের সাথে যিনি আফগানিস্তানে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আফগানরা এমন একটি জাতি যারা রাশিয়া এবং আমেরিকার মতো দুই দুইটি পরাশক্তির বিরুদ্ধে একাই যুদ্ধ করে নিজ দেশ থেকে হটিয়ে দিয়েছিলো। আফগানদের যুদ্ধ কৌশলের কারণে এই দুইটি পরাশক্তি পালিয়ে যেতে বাধ্য হয়।

সৈয়দ মবনু নামে পরিচিত... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২৬৮ বার পঠিত     ১ like!

জামাতের ফাঁদে বিএনপি : এক অনিবার্য পরিণতির নসিয়ত।

লিখেছেন রাবব১৯৭১, ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩৩

জামাতের ফাঁদে বিএনপি : এক অনিবার্য পরিণতির নসিয়ত।
------------------------------------------------------------
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে সাম্প্রতিক ফলাফলে বিএনপি শিবিরে হাহাকার শুরু হয়েছে। নির্বাচনে জামাতপন্থী ছাত্ররা কিছু আসন জিততেই বিএনপি নেতারা অভিযোগ তুলেছেন ছাত্রলীগ নাকি ভোটে জামাতকে সমর্থন দিয়েছে। এ অভিযোগ যেমন ভ্রান্ত, তেমনি রাজনৈতিক অদূরদর্শিতার বহিঃপ্রকাশ।
প্রথমেই পরিষ্কার হওয়া দরকার আওয়ামী... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৯৪ বার পঠিত     ০ like!

শাহ সাহেবের ডায়রি ।। ডাকসুতে শিবির সমর্থিত প্যানেলের জয়ের পিছনে কারণ...

লিখেছেন শাহ আজিজ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৩

বিশ্লেষকরা মনে করেন, শিবির তার দীর্ঘ দিনের প্রস্তুতি, রাজনৈতিক কৌশল এবং ইস্যু নির্ধারণে সঠিক অবস্থানে থfকায় এই ফল পেয়েছে এবং তাদের আর্থিক সক্ষমতাও বেশি৷ডাকসুতে বাংলাদেশ ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জয়ে বিস্মিত নন বিশ্লেষকরা। বরং তারা মনে করেন, শিবির তার দীর্ঘ দিনের প্রস্তুতি, রাজনৈতিক কৌশল এবং... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২২২ বার পঠিত     ০ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য