somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বার্মিজ গোলাপি সোনাইল

০৭ ই জুলাই, ২০২৩ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রথমেই বলে নেই, শিরনামে যদিও আমি লিখেছি বার্মিজ গোলাপি সোনাইল, তথাপি এটি সঠিক নয়। প্রকৃতপক্ষে এই ফুলের বাংলা কোনো নাম এখনো রাখা হয়নি। তবে এর খুবই কাছের আরেক প্রজাতি Cassia javanica এর বাংলা নাম রাখা হয়েছে লাল সোনাইল। এই নামটি রেখেছিলেন অধ্যাপক দ্বিজেন শর্মা। সাধারন চোখে এদের আলাদা করতে পারা খুবই কঠিন। আসলে বলা ভালো অন্ততো চারটি ফুল রয়েছে এই প্রজাতির যাদের Scientific নাম আলাদা (Cassia x nealiae, Cassia javanica subsp. agnes, Cassia renigera, Cassia agnes) হলেও ফুলের আকার, ধরন, রং, প্রকৃতি প্রায় একই রকম। এদের আলাদা করতে পারাটা খুবই কঠিন।


তো যাইহোক, আজকে আমরা যে ফুলটি দেখছি সেটি আসলে Cassia renigera ফুল। আমি মোটামুটি ৯০% নিশ্চিত যে এটি Cassia renigera, তবে বাকি ১০% সম্ভবনা আছে Cassia grandis হওয়ার। তা Scientific নাম যাইহোকনা কেনো, এই পোস্টে একে আমরা বার্মিজ গোলাপি সোনাইল নামেই ডাকবো। যদি কখনো এর কোনো বাংলা নাম পাওয়া যায় তখন এটি বদলে দিতে হবে।

Common Name : Pink Cassia Java Cassia, Pink And White Shower, Apple Blossom Cassia, Apple Blossom Tree, Pink Shower, Nodding Cassia, Burmese pink Cassia, Burmese Senna, Common Pink Cassia, Deciduous Cassia, Rainbow Shower Tree, Coral Shower Tree, Pink shower tree, Horse cassia, Stinking-toe.
Scientific Name : Cassia renigera / Cassia grandis


বার্মিজ গোলাপি সোনাইল বহুবর্ষজীবী মাঝারি আকৃতির বৃক্ষ। এই গাছ দ্রুত বর্ধনশীল। অল্প কয়েক বছরের মর্ধেই বেশ বড় হয়ে উঠে এবং ফুল ফুটতে শুরু করে। গাছ গুলি মাঝারি আকৃতির হয়। সধারনত ৩০ থেকে ৪০ ফুট পর্যন্ত উঁচু হতে পারে। গাছ মোটামুটি ছড়ানো হয়। আসলে এই গাছের ফুল, পাতা, গাছের আকৃতি, পাতার বিন্যাস সব কিছুই দেখতে দৃষ্টিনন্দন।

শীতকালে গাছের পাতা ঝরতে শুরু করে। গ্রীষ্মের শুরুতে কচিপাতার সঙ্গে হালকা গোলাপি রঙের ফুল গাছের ডাল জুড়ে ঘনো হয়ে ফোটে। গাছের প্রায় সব ডালেই সবুজ পাতার ফাঁকে ফাঁকে অসংখ্য ফুল ফোটে। প্রায় গোটা গাছটাই ফুলে ফুলে ভরে ছেয়ে যায়। তাজা ও বাসি ফুলের রং আলাদা হয়। ফলে তাজা ও বাসি ফুল মিলেমিলে চমৎকার বর্ণ বৈচিত্রের সৃষ্টি করে। ফুলের আকর্ষণে মৌমাছি, প্রজাপতি আর ছোট পাখিরা ছুটে আসে।


ফুল প্রায় ৩ সেন্টিমিটার চওড়া। ফুলে সুবাস রয়েছে। ফুলের পাপড়ি ও পুংকেশর অসমান।
বার্মিজ গোলাপি সোনাইল গাছের ফল লম্বা, গোল লাঠির মতো। অনেকটাই সোনালু বা বান্দর লাঠির মতোই। ফলের ভিতরে ছোট ছোট প্রচুর বীজ থাকে। গাছের বংশবিস্তার ঘটে বীজের মাধ্যমে।



ছবি তোলার স্থান : হাতিরঝিল, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৮ই মার্চ ২০১৭ ইং
ছবি ও বর্ণনা : নিজ।



=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে

অশোক, অর্কিড, অলকানন্দা, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অ্যালামন্ডা (বেগুনী), আকন্দ, আমরুল, অপরাজিতা, আফ্রিকান টিউলিপ,
উগান্ডা শিখা, উর্বশী, উর্বসী, এরোমেটিক জুঁই, এ্যালামন্ডা (বেগুনী)
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কালো বাসক, কালো বাদুড় ফুল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা, ক্যালেনডুলা, কামান গোলা, কাগজ ফুল, কাঁটামুকুট, কন্টকমুকুট, কাঞ্চনার, কাঞ্চনক, কৃষ্ণচূড়া, খাড়া মুরালি
গাঁদা, গেন্ধা, গন্ধা, রক্তগাঁদা, গামারি, গামার, গাম্বার, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া, গৌরিচৌরি, গিরিপুষ্প, গুলেটু, গুলমোহর, ঘোড়া চক্কর
চন্দ্রপ্রভা, চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (হালকা গোলাপি), চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (সাদা), চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (লালচে গোলাপি), চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (কমলা), চন্দ্রমল্লিকা (হলুদ-সাদা), ছোটপানা
জবা, সাদা জবা, ঝুমকো জবা, ঝুমকা জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, ক্রিম জবা, গোলাপী জবা, হাইব্রিড গোলাপী জবা, হাইব্রিড ক্রিম জবা
জারবেরা, জ্যাকারান্ডা, ঝুমকোলতা, ঝুমকো জবা
টগর, জংলি টগর, ডালিয়া, তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা, ধুতুরা
নাগেশ্বর, নাগচম্পা, নাগেসর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা, নীলচূড়া, নীল বনলতা, নীল লতা, নীলাতা, নীল-পারুল, নীল-পারুল লতা, নয়নতারা,
পপী, পুন্নাগ, পারুল লতা, পঞ্চমুখী জবা, পুর্তলিকা, পুত্তলিকা, পটপটি
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বিলাই আঁচড়া, বাদুড় ফুল, বাগানবিলাস, বাসন্তীলতা, বোগেনভিলিয়া, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট, বন পালং, বন তেজপাতা, বার্মিজ গোলাপি সোনাইল, ভাট ফুল, ভ্রমরপ্রিয়া
মাধবীলতা, মাধবিকা, মধুমঞ্জরি, মিয়ানমার ফুল, মূলাপাতা
রঙ্গন, রুক্সিনী, রক্তক, রুদ্রপলাশ, রাজ অশোক, রাজ অশোক, রাধীকা নাচন, রাধাচূড়া, রত্নগণ্ডি, রাণীচূড়া, রসুন্ধি লতা, রুয়েলিয়া, রক্ত জবা, রক্তকাঞ্চন, রক্তপুষ্পক, রক্ত শিমুল
লতা মাধবী, লতা পারুল, লাল আকন্দ, লাল কাঞ্চন, লাল শাপলা, লাল শিমুল,
শটি ফুল, শাপলা (সাদা), শাপলা (লাল), শিউলি, শেফালি, শেফালিকা, শিবজটা, শিবঝুল, শিমুল, শ্বেত অপরাজিতা, শ্বেত পুষ্পা, শ্বেত অকন্দ
সন্ধ্যামালতী, সুলতান চাঁপা, সুখ মুরালি, সোনাপাতি, সিদ্ধেশ্বর, সিদ্ধেশ্বরা, সোকরে
হাতি জোলাপ,

অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল

মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল, চুকাই ফুল, চুকুর ফুল, সরষে ফুল, সর্রিষা ফুল, তিল ফুল, বিষকাটালি, পাহাড়ি বিষকাটালি,

বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, পলাশ ও পারিজাত পরিচিতি, চাঁপা নিয়ে চাপাবাজি, আতা কাহিনী, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি
=================================================================
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২৩ রাত ৯:৩৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পবিত্র কোরআনুল কারীম এর তেলাওয়াত ১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৮


অশান্ত মনে প্রশান্তি আনতে পবিত্র কোরআনুল কারীম এর তেলাওয়াত শুনুন অথবা পড়ুন। যখন আপনার মন অশান্ত থাকবে তখন তেলাওয়াত শুনন; অবশ্যই ভালো লাগবে। মন শান্ত হবে। মনে এক ঐশরীক... ...বাকিটুকু পড়ুন

টবি ক্যাডম্যানের প্রস্থান: ট্রাইব্যুনাল না কি ট্র্যাজেডি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৮

টবি ক্যাডম্যানের প্রস্থান: ট্রাইব্যুনাল না কি ট্র্যাজেডি?

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবারও আন্তর্জাতিক আলোচনায়-তবে কোনো ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপনের জন্য নয়, বরং একজন আন্তর্জাতিক আইনি বিশেষজ্ঞের নীরব প্রস্থান ঘিরে। ব্রিটিশ ব্যারিস্টার টবি... ...বাকিটুকু পড়ুন

=ব্যাকুলতা....=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:২৮


ইদানিং মন বড় ব্যাকুল হয়ে থাকে
কৈশোরের উঠোনে ফিরে যেতে,
অদ্ভুত আনন্দঝরা দিনগুলি সেই;
চোখগুলো হয় মনের জানালা...
জানালায় উঁকি দিয়ে নিস্তব্ধতায় কাটে
ভাবনাগুলো হয় নীল পায়রা;
উড়াউড়ি করে কৈশোরের উঠোনজুড়ে।

সেই বটগাছ; মাথা ছিল আকাশসম
তার... ...বাকিটুকু পড়ুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:১১


দেবিদ্বারের রাজনীতির আকাশে এখন এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছে, যেখানে যুদ্ধের দামামা বাজার আগেই বিজয়োল্লাসের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমাদের তরুণ তুর্কি হাসনাত আব্দুল্লাহর সামনে এখন এক দিগন্তজোড়া খোলা... ...বাকিটুকু পড়ুন

১২ই ফেব্রুয়ারি ২০২৬ : বাংলাদেশের নির্বাচনী ভাগ্যলিপি (একটি রূপক ভবিষ্যৎবাণী)

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


এটি কোনো বাস্তব পূর্বাভাস, জরিপ বা রাজনৈতিক অবস্থান নয়; বরং সময়, জনমানস ও
রাষ্ট্রের সম্ভাব্য গতিপথ নিয়ে একটি আলঙ্কারিক ভাবনা।

সময়ের পাণ্ডুলিপিতে লেখা
১২ই ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচন
সেদিন সূর্য উঠবে কুয়াশা ভেদ... ...বাকিটুকু পড়ুন

×